ভোর হলেই খোলশ ঝেড়ে ফেলে উঠে আসে রোদ্দুর
তেঁতে উঠে দৈনন্দিন এক্কা দোক্কা
ঘাম ঝরানোর ফিলোসফি ঘাঁটতে গিয়ে
ক্রমাগত পিছলে নেমে যাওয়া স্বপ্নের অবাসাদে
তেঁতে উঠছে স্যাঁতস্যাঁতে ছাদ, দেয়াল আর দরজার নকশি পর্দা
পুড়ে যাচ্ছে তাওয়ায় রাখা মিহি করে বেলা রুটি, সবজি
পুড়ে যাচ্ছে বাজারের লিস্ট , রান্নার রেসিপি
ছিঁড়ে কুটি কুটি হয়ে যাচ্ছে অতীত সদ্ভাব
রাত নামলেই সাথে তার চাঁদ থাকবেই
সমস্ত আঁচল জুড়ে মিটিমিটি তারাদের খুনসুটি
আর মাঝরাতে বেদনা বিধুর ভায়োলিন
ভাবনাদের গোল্লাছুটে আজ স্বপ্নের ছোঁয়াছুঁয়ি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

