পুরো ভ্রম্মাণ্ড জলাতঙ্ক রোগে ভুগছে
ক্ষ্যাপাটে চতুষ্পদ ঘায়েল করেছে সবাইকে
তীব্র বিষ ঘড়ির কাঁটার ছন্দে
আপাদমস্তক নেচে চলেছে,
নেচে চলেছে অহর্নিশ।
ধীরে ধীরে বিবর্ণ হয়ে উঠছে ছায়া,
জ্ঞানান্দ্রিয়র তাড়নাগুলো হচ্ছে অসাঢ়
ডায়েরীর পাতায় আজ চেতনার চুম্বন,
মস্তিষ্কগুলো খুবলে খাচ্ছে
এক পাল শকুন।
জলাতঙ্কে আমিও নাচছি গা ভাসিয়ে
অমৃতের ন্যায় এ বিষে বুঁদ হয়ে রয়েছি
আমিও চাই
সব শরীর এ বিষে ভরে উঠুক
পৃথিবীতে রাজত্ব কায়েম করুক
এই সুনির্মল বিষাক্ত বাতাস।
বিষাক্ত সখ্যতা গড়ে উঠুক সকলের মাঝে
নিরাপদ থাকুক বিকারগ্রস্ত ফ্রেমে বন্দীরা,
জ্বলন্ত সুখে ভরে উঠুক সকলের মন
আহা সুখ! কি সুখ!
লারে লাপ্পা সুখ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




