somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা চুল by Waliullah Joy (গল্প)

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আকাশ তখন সবেমাত্র S.S.C. দিয়েছে। আকাশ হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল এর অন্যতম সদস্য। অন্যতম বলছি এই কারণে আমাদের এই বন্ধুটি আমাদের সব প্ল্যান উল্টাপাল্টা কইরা দিতো এবং একটু রাগী।
যাইহোক কাহিনীতে আসি। আকাশ আমাকে যা বলেছে তা হচ্ছে S.S.C. এর পর একদিন সে মিরপুর এর দিকে যাচ্ছিল। তো আকাশ বাস এর জানালার দিকের সিটে বসে বাহিরে তাকিয়ে ছিল। হঠাৎ আকাশ শুনতে পেল-“Excuse me, can I sit here.” আকাশ তাকিয়ে দেখল যে খুব সুন্দর একটি মেয়ে তাকিয়ে আছে। আকাশ তখন বলল যে-“অবশ্যেই”।
এই বলে আকাশ আবার বাহিরের দিকে তাকাল। অপর দিকে মেয়েটি সিটে বসে বল্লল যে আমার নাম ইফফা্ত রাত্রি। তখন আকাশ বলল যে তার নাম আকাশ রাহিম। তারপর মেয়েটি বলল আপনি থাকেন কোথায়? আকাশ তার জায়গার নাম বলল। তখন মেয়েটি বলল যে কি আশ্চর্য, আমিও ওই এলাকাতে থাকি কিন্তু আমি কখনও আপনাকে দেখিনি। তখন আকাশ মনে মনে চিন্তা করল আত সুন্দর একটা মেয়ে আমাদের এলাকাতে থাকে আর আমি জানি না। তারপর আকাশ জিজ্ঞাস করল আপনারা কোন বাসায় থাকেন? মেয়েটি বাসার নাম বলল। তখন আমার বন্ধুটি বলল কি আশ্চর্য, আমিও তো অই বাসার তিন তলায় থাকি। তখন মেয়েটি বলল আমরা দুই তলায় থাকি এবং আমরা গত পরশু আসেছি, এই কারনে হয়ত দেখেন নি।
সেইদিন এতটুকুই কথা হয়েছিল। ঐদিন মিরপুর থেকে ফেরার পর আকাশ মেয়েটির কথা ভুলেই গেল। মেয়েটির সাথে আবার দেখা আকাশ যখন নেক্সট দিন বাসার ছাদে গেল তখন। আকাশ দেখল যে রাত্রি এর চুল গুলো বাতাসে উড়ে ওরই মুখে এসে পরছে আর শেষ বিকালের সূর্যের রক্তিম আলোয় মুখ যেন জ্বলছে। আকাশ শুধু রাত্রির দিকে তাকিয়ে থাকল। হঠাৎ রাত্রি পেছনে ফিরে দেখল যে আকাশ তার পেছনে দাঁড়ান এবং তার দিকে তাকিয়ে আছে। তখন সে বলল ও আপনি, কখন এলেন? আকাশ উত্তর দিল এইতো কিছুক্ষণ। তখন রাত্রি বলল আপনি যে ছাদে ও আসেন জানতাম না, আমি তো মনে করেছি কম্পিউটার নিয়েই সারাদিন বসে থাকেন বুঝি।
আকাশ তো অবাক,সে জিজ্ঞাস করল আপনি কি করে জানলেন আমি সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকি? সে উত্তর দিল “আমি দুপুরে আপনাদের বাসায় গিয়েছিলাম তখন দেখেছি। এত কি করেন কম্পিউটার এ?” “না মানে এমনি বন্ধুদের সাথে চ্যাট করি” হঠাৎ রাত্রি প্রশ্ন করল “খালি বন্ধুদের সাথে girlfriend এর সাথে চ্যাট করেন না” আকাশ ভাবেনি যে এরকম প্রশ্ন আস্তে পারে। সে উত্তর দিল “থাকলে তো কথা বলবো” তখন রাত্রি হেসে ফেলল এবং বলল ঠিক বলেছেন আপনার মত ছেলের girlfriend থাকলে আমি আশ্চর্য হতাম। ঠিক তখন মাগরিবের আজান দিল এবং রাত্রি তাকে বাই জানিয়ে চলে গেল।
সেইদিন রাতে আকাশের কেন জানি ঘুম আসছিল না। বুকের ভিতর আশ্চর্য এক ধরনের শূন্যতায় যেন সারা মন আচ্ছন্ন ছিল। আমার বন্ধুটি ঠিক বুঝছিলনা কি হচ্ছিল তার সাথে। যাক তার পরদিন সে বেপারটি আমাদের সাথে শেয়ার করল। আমাদের গ্রুপ এর একজন ফাইজলামি করে বল্ল যে কিরে তুই তো রাত্রি কে ভালোবেসে ফেলেসিস। আমরা সবাই হা হা করে হেসে উঠলাম। কিন্তু আকাশ কেন জানি কিছু বল্লনা। সে শুধু বল্ল যে তার ভাল লাগতেসে না। এইটুকু বলে আকাশ চলে গেল। আমি বাসায় ফিরলাম রাতে। বাসায় ফিরার পর আমি ঘুমিয়ে পড়লাম। রাতের দুইটার পর মোবাইল এর রিংটোন এর সাউন্ড এ আমার ঘুম ভেঙ্গে যায়। মোবাইল নিয়ে দেখি আকাশ। আমি বিরক্ত গলায় ফোন ধরে বললাম কি বলবি তাড়াতাড়ি বল। সে বলল দোস্ত তোরা ঠিক কথাই বলসস। আমি বললাম কোন কথা।
আকাশ বলল যে দস্ত আমারও মনে হয় আমি রাত্রি কে ভালোবেসে ফেলেছি। আমি বললাম দেখ তখন আমরা মজা করসি, তুই এখন ঘুমাইতে যা এই বইলা আমি মোবাইল বন্ধ কইরা আবার ঘুমাইয়া পড়লাম। তারপর নেক্সট এক সপ্তাহ আকাশের কোন খোজ খবর নাই। এক সপ্তাহ পর আমরা সব ফ্রেন্ডরা আকাশের বাসায় গেলাম। গিয়ে যা দেখলাম আমারা তো পুরাই থ। দেখলাম আমাদের কি আকাশ কি হয়ে গেছে। তারপর ওর মুখ থেকে যা শুনলাম তা হইল এরকম যে- অই রাতের পরদিন সে গিয়ে রাত্রি কে তার মনের কথা খুলে বলে প্রপস করে। কিন্তু রাত্রি মানা করে দেয়। কারণ জানতে চাইলে রাত্রি বলে যে সে নাকি অন্য কোন একজনকে পছন্দ করে। এই কথা বলে রাত্রি চলে যায় এবং সেই সাথে নিয়ে যায় আমার বন্ধুটির সবকিছু।
আকাশ এখনও রাত্রির অপেক্ষায় দিন গুনে। সে চেয়ে থাকে রাত্রির চলে যাওয়া পথের পানে। একটি আসা নিয়ে সে চেয়ে থাকে যে হয়তবা রাত্রি পিছন ফিরে একবার তাকাবে, একবার শুধু বলবে যে আমিও তমাকে ভালোবাসি আকাশ।
আকাশ এখন আর আমাদের আড্ডাতে আসে না। তার এখন প্রিয় সঙ্গি হচ্ছে নিকোটিন। সিগারেটের মধ্যে এখন সে রাত্রি কে খুঁজে। আমদের বন্ধুটি দেখতে দেখতে কোথায় জানি হারিয়ে গেল। জানিনা কোনদিন আবার আমাদের মাঝে আবার ফিরে আসবে কিনা। হয়ত আসবে, হয়তবা না।
(উৎসর্গঃ সেই মেয়েটিকে যাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালবাসি কিন্তু আমি জানি না তার মনে আমাকে নিয়ে কি আছে এবং আমার বেস্ট ফ্রেন্ড রিশাদ কে)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×