বাংলা পপ বা রক সঙ্গীতের সূচনা যাদের হাতে তাদের মধ্যে সোলস ব্যান্ড অন্যতম। সেই শত্তুরের দশকের সূচনালগ্ন থেকে আজ অব্দি সোলস রক সঙ্গীতের মধ্যদিয়ে তরুণ সমাজের কাছে ধরে রেখেছে সমান জনপ্রিয়তা, ধরে রেখেছে তার তারুণ্য। জনপ্রিয় এই ব্যান্ড দলের যাত্রা শুরু চট্টগ্রাম থেকে। সাজেদ, লুলু, নেওয়াজ, রনি এবং তাজুল কে নিয়ে শুরু হয় তাদের গান পরিবেশন। কিছুদিন পর লুলু চলে গেলে ব্যান্ড দলে যোগ দেন বাংলা সঙ্গীতের আরেক কিংবদন্তী নকিব খান। তার মন শুধু মন ছুঁয়েছে অথবা আজ জোছনা রাত এর মত গান গুলো তুমুল জনপ্রিয়তা পায়। পরবর্তীতে তিনি রেনেসাঁ ব্যান্ডে যোগ দেন। বাংলা সঙ্গীতের আরেক দিকপাল তপন চৌধুরী ও গেয়েছেন এই ব্যান্ডে। ১৯৭৮ সালে যোগ দেন বাংলা ব্যান্ড মিউজিক এর প্রবাদ-পুরুষ আইয়ুব বাচ্চু যিনি পরে LITTLE RIVER BAND বা LRB গঠন করেন। তপন চৌধুরীর পরে দলে লিড ভোকাল হিসেবে যুক্ত হন তরুণ প্রজন্মের অসম্ভব প্রিয় গায়ক পার্থ বড়ুয়া, যিনি বর্তমানে জনপ্রিয় প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। পার্থ বড়ুয়ার গাওয়া কিছু গান আজ কিংবদন্তীতুল্য যেমন 'কেন এই নিঃসঙ্গতা', 'ব্যস্ততা', 'মুখরিত জীবন'। তাদের মোট বারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে যার সর্বশেষটি হল জ্যাম যেটা মুক্তি পেয়েছে ২০১১ সালে। বর্তমানে তাদের ভোকাল এবং লিড গিটারিস্ট হিসেবে আছেন নাসীম আলি খান এবং পার্থ বড়ুয়া, ড্রামস এ আছেন আশিক, বেস গিটার এ রানা এবং কীবোর্ড এ তুষার। তারুণের প্রতিনিধিত্বকারী জনপ্রিয় এ ব্যান্ড দলটি আরও এগিয়ে যাক এবং আরও কিংবদন্তীর জন্ম দিক এই প্রত্যাশায়।
আলোচিত ব্লগ
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
=ভালোবাসার কাব্য=

মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।