somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা ঘুমে কি আনন্দ!

২৩ শে জুন, ২০০৯ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ অফিস আসলাম ৯:০০টারও কিছু আগে। নানা ৯:০০টা না আগের টাইমে তো আট টা! ইসস কি যে কষ্ট হচ্ছে না, এই ভোর বেলা উঠে অফিসে দৌড় লাগাতে হচ্ছে। আমি বরাবরই একটু ঘুমকাতুরে ছিলাম। ভোর বেলায় ঘুম থেকে উঠতে আমার যত আপত্তি। আমার স্কুল শুরু হতো ৭:৪৫ মিনিটে। ঠিক ৭:৪৫ মিনিটে স্কুলের প্রধান ফটক বন্ধ হয়ে যেত। তো আম্মা আমাকে ডাকতে ডাকতে ডাকতে ডাকতে বহু কষ্টে ৭:০০টার দিকে ঘুম হতে উঠাতে পারতো। তারপর আমার দৌড় ছুটাছুটি আর কে দেখে যেন আমি কতই সিনসিয়ার, কিছুতেই স্কুলে দেরি করে ঢুকা যাবেনা। কোন মতে আধা পেটা খেয়ে কোন কোন দিন না খেয়ে ছুটতে ছুটতে স্কুলে যেতাম। রিক্সাওলাকে বলতাম প্লেনের গতিতে রিক্সা চালাতে। কিন্তু রিক্সার প্লেনের গতিও মাঝে মাঝে ফেল মেরে যেত। অতঃপর গেইটের বাইরে অপরাধীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেইটের ভিতরে সুখী বন্ধুদের অ্যাসেম্বলী দেখা ছাড়া ১/২ মিনিটের জন্য আটকে পড়া এই অসুখী হতভাগাদের আর কিছুই করার থাকত না। যেদিন সময়ের মধ্যে গেইট পার হতে পারতাম সেদিন বুঝতে পারতাম আসলেই গেইটের ভিতরের পাখি গুলো কতটা সুখী । শাস্তিটাও কিন্তু নেহায়েত কম ছিলোনা। হয় পুরো একঘন্টা রোদে দাড়িয়ে থাকা অথবা নীল ডাউন করে থাকা, অথবা বড় সিস্টারের হাতে কয়েক পিস বেত।

আজ আমার কাছে কেমন যেন স্কুলে যাওয়ার অনুভুতির মতো মনে হল অফিস আসাটা। আজই প্রথম অফিসের গাড়িতে অফিস আসা। ড্রাইভারের আগে থেকেই বলা আছে আপা এক মিনিটও দেরি করা যাবেনা। আপনারা একজন ৫ মিনিট করে দেরি করলে আমার ৪০ মিনিট দেরি হয়ে যাবে। তো গাড়ি আসার আগেই রেডি হওয়া এবং আসার সাথে সাথে গাড়িতে উঠা আসলেই পেইন।

ভাইরে ভাই যাদের স্কুল ৭:০০ টা কিংবা ৮:০০ টায় তাদের কি অবস্থা আল্লাহ জানে। বেচারাদের ৬:০০টায় স্কুলের জন্য দৌড়াতে হবে। ভাগ্যিস আমাদের সময় সরকারের মাথায় এই ভুত চাপে নাই। নাহলে আমি যে দুই একদিন সঠিক সময়ে স্কুলে গিয়ে সুখী বন্ধুদের কাতারে দাড়াতে পারতাম তখন তাও পারতাম না।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×