আমরা ছোট বেলা থেকে যা কিছু শিখেছি তার সবটাই কি ছিল ভুল? আমরা স্কুল জীবনে অনেক ছড়া/কবিতা শিখছি যা উপদেশ মূলক, শিক্ষণীয় এবং জীবন গড়ার পথে যা পথিকৃৎ হবে। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে আজ আমার মনে হচ্ছে আমাদের এতোদিন ধরে যা শিখানো হয়েছিল তা মোটেও শুদ্ধ ছিল না। যদি তা থাকত তবে সবাই নিজের জীবনে তার সঠিক বাস্তবায়ন করত।
এসব ছড়া/কবিতা আসলে এমনটি হলেই বরং অনেক সার্থক হতো। অন্তত ছড়াকার/কবির মানটা তো রক্ষা হতো.......................
১) আমি হব বিকাল বেলার পাখি
সুয্যিমামার ডুবার আগে উঠব আমি জাগি।
যারা আউটসর্চিং করে বিশেষ করে আমেরিকা, কানাডার সাথে তাদের ক্ষেত্রে এ ছড়াটা খুবই প্রযোজ্য। আর নেশাখোরদের জন্য তো ১০০% প্রযোজ্য।
২) সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন বাঁকা পথে চলি,
আদেশ করেন যাহা মোর গুরু জনে
আমি যেন সেই কাজ না করি কোন ক্ষণে।
ঘুষখোর দের জন্য খুবই উপকারী হবে এছড়া। আর বাবা মায়ের অবাধ্য, বখে যাওয়া ছেলেমেয়েরা যারা যুগের কালো হাওয়ায় ভাসছে তাদের জন্যও।
৩) নিজের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলই দাও,
এর চেয়ে সুখ কোথাও কি আছে
অন্যের কথা ভুলিয়া যাও।
এ ছড়া কার কার জন্য প্রযোজ্য তা বলার সাধ্য আমার নাই। তবে একজন মায়ের জন্য এটা প্রযোজ্য নয় তাই শুধু আমি বলতে পারি তাও আবার নিজের সন্তানের ক্ষেত্রে।
৪) বিপদে মোরে রক্ষা করো
এই রহে মোর প্রার্থণা
বিপদে আমি করি যে বড় ভয়।
আমার ক্ষেত্রে এ ছড়া অবশ্যই প্রযোজ্য। আপনাদের ক্ষেত্রেও কি?..........
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


