somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি, তনুশ্রী কিংবা আমরা

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুব বাজে অভ্যেস হয়ে যাচ্ছে ইদানিং,
যখন তখন ঘুমাই।
অথচ দুপুরে ঘুমোনোর ব্যাপারটা
অনেকটা আগে স্মৃতি হাতড়িয়ে
সেই কবে তনুশ্রীকে প্রথমবার দেখেছিলাম
সেই রকম কিছু মনে করার মতই দূর্লভ হয়ে যাচ্ছিল দিন দিন।
তনুশ্রীর সাথে আমার প্রায়ই দেখা হত,
তার বাসা থেকে বেড়িয়ে
হাতের ডানে ঘুরে একটু হেঁটে আবার হাতের ডানে,
তারপর সোজা নাক বরাবর হাঁটলেই তনুশ্রীর স্কুল;
তাকে আমি কয়েকবার জিজ্ঞেস করেছিলাম
'তুমি আমাকে কখনো দেখনি তনুশ্রী?'
সে বলেছিল 'নাহ্‌,!'
কিভাবে দেখবে?
সে তখন সদ্য ফোঁটা গোলাপের মত পাপড়ি মেলতে শুরু করেছ মাত্র,
চারদিকে ভ্রমর, কুঞ্জ বীথিকায় নানা কন্ঠী নানা বর্ণের পাখির কলরব,
দূরের বাগানে কোন এক নিঃসঙ্গ পাখির অযাচিত কুহূতান
তনুশ্রীর সেই তারুণ্যের দিনগুলোতে কর্ণকূহর পর্যন্ত পৌঁছত কিনা সন্দেহ!

আজকের মত ইদানিং এই দুপুরগুলোয়
আমি আর অপেক্ষা করিনা কেউ আমাকে ভেবে কিছুটা প্রহর কাটাবে,
কিংবা সেল-ফোনটা বেজে উঠবে অকস্মাৎ;
তবু আমি সেল-ফোনটা হাতের কাছে রাখি,
তনুশ্রীর নাম্বার গুলো দেখে দেখে আবার ওটা দূরে ঠেলে রাখি।
ঐদিন অপ্রত্যাশিতভাবে যেমন বলেছিল
'তোমাকে মিস করছি, ভাল থেক!'
এমনিভাবে হয়ত আবার বলবে 'তোমাকে মিস করছি, ভালবাসি;'
আমি কিছুই বলবো না
সময় আর স্থানের দূরত্ব ভুলে যেয়ে প্রচন্ড উল্লাসে সব নক্ষত্র-মঞ্জুরীকে জানিয়ে দেব
আমাদের জন্য আলোর মিছিল সাজাতে
আজ আমি ও তনুশ্রী জ্যোৎস্নার সব আলো গায়ে মেখে
পৃথিবীর সব ক্লেদাক্ততা ধূয়ে-মুছে
আরও একবার শুদ্ধতম মানুষ হব।

২০শে জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×