
আজ এই লগণেই হোক, যা হবার হোক;
অপেক্ষার প্রহরে ঘুণপোকা বাসা বাঁধে মনে,
তুমি আমি পালটে যাই।
এই দিবালোক
লোকাচার, শিষ্ঠাচার, শেখানো কথার বুলি
বিশ্বাসের নিগুঢ়তা ঢেকে দেয় শোভন মলাট।
এই লগণেই হোক, যা হবার হোক;
আড়ষ্ঠতাহীন, অশোভন বলে লোকে বলুক
পৃথিবীর চিরায়ত নিয়মের কাছে সমর্পিততো হতেই হয় আমাদের;
তাহলে সভ্যতার অসভ্য মিথ্যাচারে
ঢেকে রাখা বোধের উপাসক হয়ে লাভকি?
তারচেয়ে হোক, হয়ে যাক
যেমনটা হয়ে আসছে সেই পৌরাণিক কাহিনী থেকে শুরু করে
পৃথিবীর প্রথম প্রেমের মত,
কামনার কারণেই ভালবাসা
তাকে লোকে প্রেম বলে বলুক
আমি তাকে কামনাই বলে যাব আমরণ;
তাহলে হোক, ওটাই হোক
জৈবিক টানে জীবনের অমোঘ পরিক্রমণ।
১২ই ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



