জীবনের ওপাড়ে জীবন
কোন একদিন পাখিদের গল্প বলতে বলতে
নিরুদ্দেশে চলে যাব,
জানি যদি না থাকে ঋণ
পৃথিবীকে সুধিবার
আমি আর ফিরবনা মানুষের দীর্ঘশ্বাসে।
কখনো কখনো কোন শীত শেষে
পত্র মুকুল বিচ্যুত কোন বৃক্ষের শাখে
যখন নতুন পাতারা বেড়ে উঠবে হাওয়ার হিল্লোলে
আমিও ফাগুনের দিনে হেঁটে যাব
মধুমতি নদী।
জীবনের ওপাড়ে যে জীবন
সেখানে না থাক কেউ, তুমি থেক;
হাতের আঙুল ছুঁয়ে যাক আঙুল
বোধের দেয়ালে কেউ নেই তেমন এঁকে রাখা মুখ,
তবু কেউ থাক বোঝা কিংবা না বোঝার মত
শিশিরের মত, কুয়াশার মত
নরম, পেলব।
১৯/০৮/২০১৮
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




