ছায়া
আমরা চলে যাই যে যার গন্তব্যে,
বিথীকার আবিষ্ট ছায়ার মত
আমাদের ছায়া স্থবির নয়;
আমাদের মন-মনন, জীবন চলমান ছায়ার মত
আমাদের সাথে হেঁটে যায়,
তারপর একদিন ছায়াদের বয়স বাড়ে,
রাত্রীর সমর্পণে অসংখ্য অযুত ছায়া নিয়ে
সমগ্র আকাশ হয়ে উঠে একটি মাত্র ছায়া;
আর তখন আমাদের চলমান ছায়া ও বৃক্ষের স্থবির ছায়ার মধ্যে
তেমন কোন পার্থক্য দেখিনা।
জীবের অনিবার্য পরিণতি যখন ক্রম অগ্রসরমান অন্ধকারে
আমাদের তখন আলোর জন্য হাহাকার বাড়ে;
কিন্ত বিকেলের বিষণ্ণ রোঁদ জানান দেয়
অন্ধকার ও আমাদের ছায়াময়
অনিবার্য পরিণতির কথা।
১লা সেপ্টেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




