অপ্রয়োজনীয় 'লৌকিক লোকাচার'
ধনেপাতা রঙ
খোয়াবী মেয়ে আকাশ মেখেছো চোখে,
বাড়ালেই হাত পাবে ছুঁতে তুমি নক্ষত্র গাঁ;
জীবন স্পর্শ শিহরিত কামুক শরীর,
বহতা বর্ষায় শুরুর আষাঢ় কে রাখে স্মরন!
এভাবেই হোক ভাদ্রের টানে মোহিত জীবন বোধ,
শুরুর শুরু নেই আর
বাড়ালেই পা।
হোক মধ্য গগন কিংবা ফলবান তরু,
চল এখান থেকেই চলে যাই
জীবনের গল্প শরীর মননে মেখে
অবিরাম, অবিরাম অনন্ত যাত্রার দিকে।
পৃথিবীর প্রথাগত লোকাচার
মানুষের এক অপ্রয়োজনীয় মানবিক শৃঙ্খল,
যতটুকু তার হৃদয়ের দায়
তারচেয়েও বেশী মুখোশের;
চোখের ভিতরে পুষে উলঙ্গ চুম্বন কাতরতা
তোমার হাতে রেখে হাত,
মাঘীরাত নিষ্ফল পাহারায়
বিচ্ছেদ বাড়াবেনা লৌকিক লোকাচার।
চল চলে যাই
হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে
অবিরাম, অবিরাম অনন্ত যাত্রায়
ফিরিবার তাড়াহীন
তোমার চোখের ভিতরে আঁকা
এক অন্য পৃথিবীতে।
১৪ই নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



