হাত বদল
ঐখানে নগরের কাছে আমি থাকি
নগরের বাবু, নগরের রমণীদের বিকিকিনি দেখি।
কত সহজেই বেচা যায় ঘর, সংসার
আমার মত দেখেনা কেউ এত কাছাকাছি;
তারপর সবাই বিক্রিত হতেহতে
দিন শেষে নিজেকে বিক্রির কিছু সুখ হাতে
ফিরে যায় ঘরে,
যে ঘর বিক্রিত হয়েছে সন্ধ্যার আগেই
বেশ কয়েকবার এহাত ওহাতে।
৯ই ডিসেম্বর ২০১৮
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



