আজকের সমাজ ব্যবস্থা "জোর যার মুল্লুক তার" টাইপের...
বাসে যাতায়েতের সময়ই কেবল লক্ষ করা যাই বর্তমান বাঙালী জাতির বিদ্রোহ...
২-১ টাকা কম বেশীর জের ধরে চলে হেলপার আর যাত্রীদের মধ্যকার যুদ্ধ ....
বাসের হেলপারের সাথে একজন যাত্রী জোরে পারবে বলে সেখানে ছোট-খাটো অন্যায়েই চরম বিদ্রোহ লক্ষ করা যায়...
কিন্তু যার সাথে জোরে পারবে না তার বড় বড় অন্যায় গুলোকেও মাথা নত করে মেনে নিতে প্রস্তুত এই মানুষগুলো....
জনগনের দ্বারা নির্বাচিত নেতারা অবৈধ ভাবে প্রতিদিন সাধারন জনগনের কোটি কোটি টাকা লুটপাটের ক্ষেত্রে এই মানুষ গুলোই নি:শ্চুপ...বড়ই নিশ্চুপ..
এই দেশটা স্বাধীন হলেও দেশের মানুষগুলো আজো পরাধীন রয়ে গেছে...
এই সংঘঠিত অন্যায় গুলোর বিরুদ্ধে নির্বাক থাকাটাই পরাধীনতা নয় কী??
একটা দেশ তার সার্বভৌমত্ব ফিরে পেলেই স্বাধীন হয়ে যায় না....তাহলে ১৯৪৮ সালেই এই দেশ স্বাধীন হয়েছিলো...
স্বাধীন হতে হলে প্রত্যেকটি ক্ষেত্রেই জনগনের ন্যায্য অধিকার আদায় করা লাগে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


