স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
.
স্বাধীনতা পাইনি আমি সেই
স্বাধীনতা।।
.
যাহা পেয়েছি তাহা চাইনি আমি,চেয়েছি যাহা পাইনি আমি।।
.
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
.
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই
স্বাধীনতা।।
.
আজ স্বাধীনতা মানে
দূর্নীতিবাজের সিদ্ধহস্ত কলম,
স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম।।
.
এদিকে দ্রব্যমূল্যে আগুন মুখে যায়না ভাত,
সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত।।
.
ঐ কৃষকের চোখে করুন
চাহনি দেখতে আমি চাইনি।।
.
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
.
আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তাভাত আর
মোয়া,
স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া
দেয়া।।
.
এদিকে শহীদ মা-জননী ব্যথায় কাতর বুকে,
জ্বীর্ন-শীর্ণ নিস্ব হয়ে মরিছে ধুঁকে ধুঁকে।।
.
ঐ শহীদ মায়ের করুন
কান্না শুনতে আমি চাইনি।।
.
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
.
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই
স্বাধীনতা।।
.
আজ স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার
আসর,
আজ স্বাধীনতা মানে মিডিয়া গুলোর যৌনজ্বরে
কাতর।।
.
মায়ের জাতির অপমান আজি রাস্তায় পথে ঘাটে,
ইজ্জত আব্রূ ঢাকার লাগি বস্ত্র নাহি জোটে।।
.
- আইনুদ্দীন আল
আজাদ (রহ.)
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


