লেখক: সুমন ইসলাম
হুমায়ুন আজাদের মৃত রক্ত প্রজন্ম গণজাগরণ তুলেছে
আজ জয়বাংলা আমাদের
কোনো মায়াবিনীহরিনের একক কন্ঠস্বর নয়।
বিস্তীর্ন দেয়ালের ফ্রেমবন্দি অজস্ত্র প্রাণ গুলো ছুঁটে আসছে,তারা জাগরণের উন্মাদে হাঁটছে
সারাদেশ।চলুক এ উন্মাদ।যেদিকে যায় যেতে দাও
কন্ঠে বেঁধেছি আবার জয়বাংলা।
হুমায়ুন আজাদ,তোমার মৃত রক্তে গণজাগরণ লেগেছে।
ক্ষেপেছে একুশ,শিবের ক্ষেপানৃত্যে,মুহম্মদের সত্যবিশ্বাস আছে
এই জয়বাংলা’র গণপ্রতিবাদে।
শাহবাগে কোনো নির্লজ্জ নেই।ঘাতক নেই।
মিলেমিশে আপনিও আসুন-
সবল সংগ্রামী অগ্রগামী করে তুলুন এই শাহবাগ।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




