মুজিব রহমান
আমার জীবন ধারণের অধিকারকে বিসর্জন দিচ্ছি
যদি রাষ্ট্র বন্ধ করে দেয় পায়রাদের ওড়ার বাতাস
আমি বিস্মিত হবো না।
ভীষ্মের মতো আমার রাষ্ট্রও শুয়ে পড়েছে শরশয্যায়
কিছুতেই স্পর্শ করতে পারছে না গণতান্ত্রিক কোমলতা
ভাবছে স্বর্গের কথা, এবেলা মৃত্যুর সময় নয়
আমি নিশ্চয়তা দিচ্ছি আগামীকালও ক্ষমতাসীন সকলে
ওড়াবে মিথ্যার আগুনে ফানুস।
অনেকেই জানে না আমার মায়ের নাম পদ্মা
তার কোলে মাথা রেখে এখনো জেগে থাকি
সেজন্যই আমার বুকের ভিতর আছড়ে পড়ে ক্রোধান্ধ ঢেউ
পরিরা আর ফড়িং হয়ে ওড়ে না
কারণ শেষ ফড়িংটিও নির্মমভাবে নিহত হয়েছে
অক্ষম পাথরেরাতো আর সততা-সক্ষমতার কথা বলবে না,
এজন্য প্রয়োজন নিরবিচ্ছি গণতন্ত্র
ফড়িং এর খুনিরা উল্লাস করছে
তারা সক্ষম হয়েছে গণতন্ত্রকেও খুন করতে
কুরুক্ষেত্রে কৌরব-পা-বদের যুদ্ধেতো নির্ধারিত ছিল ফলাফল
আমাদেরতো একটা নৈতিক দায়িত্ব রয়েছে- ফড়িংদের বাঁচানোর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

