somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

গডফাদারদের পতন ঘটেই

২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাগ্যকুলের উত্তর কামারগাঁও অঞ্চলের এই কিছু দিন আগেও একচ্ছত্র গডফাদার ছিল আহাম্মদ। এখন নাকি সে মারাত্মকভাবে অসুস্থ। চলতে পারে না, বলতে পারে না। তার ওইসব কর্মকাণ্ড তার জন্য কোন সুফল বয়ে আনেনি, সুফল বয়ে আনেনি তার সন্তানদের জন্যও। তারাও অপরাধ জগতের অন্ধকার গলিতে হাঁটার চেষ্টা করেছে। শ্রীনগরে এরশাদ জামানায় গডফাদার ছিল ইউনুছ বস। তার প্রতাপে বাজার কাঁপতো। সে শ্রীনগর বাজারে ঢুকলে বা তাণ্ডব চালালে বাজারের সাটার বন্ধের শব্দ পাওয়া যেত। যাকে ইচ্ছা তাকে মারধর করা অসম্মান করা অপদস্ত করা তার স্বভাব ছিল। এরশাদ আমলেই মানুষ তার পতন দেখেছে। সে অপ্রকৃতস্ত হয়ে পড়েছিল। মলমূত্রে তার শরীর ভরে থাকতো, তার পিছে পিছে কুকুর হাটতো, গায়ে মুখ লাগাতো- তার কিছু বলার ক্ষমতা ছিল না। কামারগাঁওতে একসময় ক্ষমতা দেখিয়েছিল লুৎফর। সে-নাকি টাকার বিছানায় ঘুমাতো। তার বাড়িতে লঞ্চকে বাধ্য করতো ভিরতে। তার মৃত্যুর আগে দেখেছি নেশাগ্রস্থ হয়ে পথেঘাটে পরে থাকতে। শেষ জীবনে নেশার টাকা যোগাতে মুরগি চুরির অভিযোগও ছিল। মান্দ্রা গ্রামে প্রতাপ ছিল গাজী জুলহাসের। সে এখন অন্ধ। তাকে এলাকার গডফাদার বলা যেত না, তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ ছিল না। আমরা যুগে যুগে গডফাদারদের নির্মম পতন দেখেছি সেটা যেমন ভাগ্যকুলে, শ্রীনগরে তেমনি দেশজুড়েও। এরশাদ শিকদার ছিল, নুর হোসেন ছিল এখন এসব গডফাদারগণ শুধুই ঘৃণার পাত্র। বিশ্বজুড়ে সকল গডফাদারদের ডনদের পতন ঘটেছে, আগামীতেও ঘটবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×