অযাচিত অপ্রত্যাশিত
মুজিব রহমান
তোমার অপেক্ষায় আছি কতকাল
নিবিড় কান পেতে
তোমার পায়ের নূপুরের ধ্বনী শোনবো ...
অযথাই বুটের তীব্র কর্কষ শব্দ আসে
অশ্লীল আক্রোশে
তোমার জন্য সাজিয়ে রাখা স্বপ্নের বাসর
পদদলিত হয় অসভ্য নিষ্ঠুরতায়।
আমি জেগে জেগে স্বপ্ন দেখি সারাক্ষণ
কখন পরবে দরজায় মৃদু টোকা
দরজা খুললেই পেয়ে যাবো স্বপ্নমাখা জোৎস্না ...
অথচ কত অপ্রত্যাশিত
শান্তির জলপাই রঙ আসে
তুমুল গুলিবর্ষণ করতে করতে
নিমিষেই আগুনের লেলিহানে তছনছ করে
আমার স্বপ্নের ভূবন।
আমাদের ভালবাসাময় সম্ভাব্য সময় আসার
মুহুর্তগুলোর তীব্র প্রতিক্ষার অবসান হবে
বুকের গহীনের তীব্র তৃষ্ণা মিটবে
তোমার চোখের গভীরে চোখ রেখে ...
অযাচিত অপ্রতাশিত জলপাই রঙ
নিকষ কালো অন্ধকারে ঢেকে দেয়
সব ভালবাসা, সব স্বপ্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





