কবিতা: বর্ষায় থাকবো
০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
না পদোন্ন্ তি না পদ
আসছি না যে যতই ডাকুক...
আমি পড়ে থাকবোই নিভৃতে
শুনছি কাছে ডাকছে ডাহুক।
এই ঘনঘোর লাগা বর্ষায়
নিস্তেজ চোখ খোলা কদম
জানালা খোলে চেয়ে দেখি
ফিরে আসছে হারানো দম।
ঝড়ো বৃষ্টিতে পাতার আনন্দ্
অবিরাম ধারায় মাঠগুলো নদী
এই যে ভেসে আসে জলের ঘ্রাণ
কোথায় পেতাম, না আসতাম যদি।
আকাশ ফুটো হলে যেভাবে
নদী উঠে যায় আকাশে
তখন আকাশই মনের আবাস
জীবনের ঘুড়ি ফিরে আসে।
তখন দৃষ্টিতেই উড়াল দেই
ব্যাকুল মন শিক্ত আনচান
বৃষ্টিতে শহর ডুবে গেলে
গ্রামেই ফিরে পাই প্রাণ।
বৃষ্টির গান, সকাল সন্ধা
বৃষ্টির গান রাত্রী ভোরে।
মেঘের ডাক, পাখির ডাক
ফিরবো না ঐ শহরে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন