somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

এ প্রশ্নের জবাব দিতে পারি নাই, আপনি পারেন?

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহজাহান বাচ্চু ভাই খুন হওয়ার পরে আমার দুজন হিন্দু সম্প্রদায়ের বন্ধু প্রায় একই রকম প্রশ্ন করলো, পৃথিবীতে মুসলিমরাই কি নিজেরা হানাহানি করে সবচেয়ে বেশি মরছে?
তারা প্রেক্ষাপটও ব্যাখ্যা করলো, এই যে ইয়েমেনে সৌদীজোটের হামলায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে। সিরিয়া, আইএস ইস্যুতে মুসলিম দেশগুলোর ভিন্ন অবস্থান, আফগানিস্তানে তালেবান বনাব আইএসের দ্বন্দ্ব, কাতারের উপর সৌদী আরবের অবরোধ, পাকিস্তানে জঙ্গীদের তাণ্ডব... ইত্যাদি। এছাড়া বাংলাদেশেও মুসলিম লেখক, প্রকাশক, ব্লগার ও বুদ্ধিজীবীগণ মুসলিম উগ্রপন্থীদের হাতে খুন হচ্ছেন। এটা কি অন্য কোন ধর্মে আছে?
আমি বলার চেষ্টা করি, এটা দেশগুলোর শিক্ষার মান, বিজ্ঞান চর্চা - বিজ্ঞানমনষ্কতা ও মানবিকতার বিকাশ ইত্যাদির উপর নির্ভর করে। কয়েক শ বছর আগে ইউরোপেও খৃস্টানরা মুক্তচিন্তার মানুষের উপর এভাবে নিপিড়ন করতো। ব্রুনোকে হত্যা করা হয়েছে, গ্যালিলিওকে খৃস্টানরাই অসম্মান করেছে। এখন ভারতেও গোরক্ষার নামে বেশ কয়েকজন মুসলিমকে হত্যা করা হয়েছে, গোমাংস খাওয়া বা রাখার অভিযোগ তুলে। ইউরোপ শিক্ষায়, বিজ্ঞান চর্চায়, মানবাধিকার ও অর্থবিত্তে এগিয়ে যাওয়ার পরে ওরা অনেকটা সভ্য হয়ে উঠেছে। এখন ওসব দেশে বিজ্ঞানমনষ্ক মানুষই সংখ্যাগরিষ্ঠ। চীন জাপানে ধর্মবিশ্বাসী মানুষের মধ্যে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। ওসব দেশের বৌদ্ধরা সহনশীল কিন্তু মিয়ানমারের বৌদ্ধরা সহনশীল নয়। এমনকি ইহুদিদের রাষ্ট্র ইসরাইলেও কোন ইহুদীকে অন্য ইহুদী ভিন্নমতের কারণে এভাবে হত্যা করে না। ওরা জ্ঞান-বিজ্ঞানে এতোটাই অগ্রগতি করেছে যে, সারা পৃথিবীতেই ওদের সংখ্যা মাত্র ১ কোটি ৪০ লক্ষ হওয়া সত্বেও, ওদের সাথে মুসলিম জাহানের ১৪০ কোটি মানুষ একত্রিত হয়েও পারছে না। এখন সংখ্যার চেয়ে মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে মুসলিমরাই শুধু নয় ও হিন্দুরা এগিয়ে যেতে পারে নি।
জবাব দিতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলেছি কিন্তু অভিযোগ অস্বীকার করতে পারিনি কারণ আমার কাছেও একই রকম তথ্য রয়েছে। এ প্রশ্ন আমাকেও লজ্জিত করে। আমিও চাই শুধু মুসলিমরাই নয়, সব ধর্মের মানুষই মানবিক গুণাবলীতে আলোকিত হোক। শুধু নিজ ধর্মের মানুষের হাতেই নয়, কারো হাতেই যেন কেউ খুন না হন।
রমজান মাসে শাহজাহান বাচ্চু ভাইর হত্যাকাণ্ডে বহু কট্টরপন্থীই উল্লাস প্রকাশ করেছে। বিপুল সংখ্যক মানুষ খুশি হয়েছে। অথচ তারাও বলে, রমজান সিয়াম সাধনার মাস। এই রমজান মাসে সংঘটিত একটা হত্যাকাণ্ড যাদের খুশি করেছে, তাদের কোনভাবেই মানবিক বিকাশ ঘটেনি। তারা আত্মসংযমের প্রকাশ ঘটাতে পারেননি। তারা কৃচ্ছপূর্ণ জীবনযাপনের মাধ্যমে রিপুকে দমনের পরিবর্তে জিঘাংসায় মেতে উঠলেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×