somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

কেন গ্রীক জাগরণ থেমে গিয়েছিল?

২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পিথাগোরাস সামোস দ্বীপ থেকে সমুদ্রগামী জাহাজকে লক্ষ্য করে দেখেন যে পাল ও মাস্তুল সবার শেষে দিগন্তরেখা থেকে অন্তর্হিত হয়। তিনি তা দেখে বলেছিলেন, ভূপৃষ্ঠ সমতল নয় বরং তা গোলাকার।

ডেমোট্রিটাস বলতেন, স্বৈরতন্ত্রের অধীনে সম্পদশালী হওয়ার চেয়ে গণতন্ত্রের অধীনে দরিদ্র থাকাও শ্রেয়তর। বিশুদ্ধ জড়বাদী এই দার্শনিক গ্রিসের সমসামিয়ক ধর্মকে মনে করতেন সকল দুস্কর্মের ধাত্রী। তিনি ছিলেন, দেবতা ও আত্মার অস্তিত্ব ও অমরত্বে অবিশ্বাসী। তিনি বলেছিলেন, কিছুই অস্তিত্বশীল নয়- একমাত্র পরমাণু ও শূন্য ছাড়া।

এ্যানোক্সোগোরাসই প্রথম বলেন, চাঁদের আলো হচ্ছে সূর্য থেকে প্রতিফলিত, যার ওপর নির্ভর করে চন্দ্রকলার হ্রৃাসবৃদ্ধি, চাঁদের বুকেও রয়েছে পাহাড়-পর্বত। শুধুমাত্র তাদের হাতের উৎকর্ষের কল্যাণে তিনি মানুষকে অন্যান্য জীবজন্তুর চেয়ে উন্নততর বিবেচনা করতেন।

এরিস্টার্কাস গ্রহণের সময় চাঁদে পতিত পৃথিবীর ছায়া দেখে ধারণা করেন যে, সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত এবং তা অনেক বড়। সুতরাং এমন বড় একটি বস্তু পৃথিবীর মতো একটা ছোট বস্তুকে আবর্তন করবে তা যুক্তিগ্রাহ্য নয়। তিনি যুক্তি দেন, পৃথিব নয়, সূর্যই গ্রহমণ্ডলের কেন্দ্র।

হিরাক্লিডস আবিষ্কার করেন যে, পৃথিবী প্রতি ২৪ ঘণ্টায় তার অক্ষের চারদিকে ঘুরে আসে। আকাশের উজ্জ্বলতম দুটি গ্রহ বুধ ও শুক্র পৃথিবীকে নয়, সূর্যের চারদিকে আবর্তন করে।

হিপারকাস সঠিকভাবে চান্দ্র মাসের হিসাব করেন। তিনি চাঁদ ও সূর্যের দূরত্ব পরিমাপ করেন।

এরাটোস্থেনেস জেনেছিলেন আলেকজান্দ্রিয়ার ৫০০ পাইল দক্ষিণে সিয়েনে জুন মাসের ২১ তারিখে দুপুরবেলা একটি কাঠির কোন ছায় হয় না। অথচ আলেকজান্দ্রিয়াতে ৭ ডিগ্রি কোন উৎপন্ন করে। তিনি হিসাব করে পৃথিবীর পরিধি এবং ব্যাস বের করেন। তার হিসাব প্রকৃত হিসাবের খুবই কাছাকাছি ছিল। মাত্র ৫০ মাইল কম করেছিলেন। পৃথিবীর প্রকৃত ব্যাস ৭৪৫০ মাইল।

আর্কিমিডিস আবিষ্কার করেন পানি সেচের যন্ত্র। তিনি যুদ্ধের জন্য ৪০ প্রকারের মারাত্মক অস্ত্র আবিষ্কারে করেন।তিনি তরল পদার্থের প্লবতার সূত্র, কপিকলের শক্তি, পাইয়ের মান আবিষ্কার করেছিলেন।

টলেমি হিসাব করে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বের করে ফেলেছিলেন।


সেই জ্ঞান চাপা পড়ে যায়। সক্রেটিসের প্রাণদণ্ডসহ কয়েকটি ঘটনায় এমনিতেই এথেন্সের দর্শন ও বিজ্ঞান চর্চা বাধাগ্রস্থ হচ্ছিল। উত্থান ঘটে আলেকজান্দ্রিয়ার। রোমানদের হাতেই তা ধ্বংস হয়। একসময় এথেন্স চলে আসে রোমান সাম্রাজ্যের অধীনে। খ্রিস্টধর্মের মৌলিক চেতনার পরিপন্থী বলে সমস্ত বাইজেন্টাই সাম্রাজ্যে দর্শন ও বিজ্ঞানচর্চা নিষিদ্ধ করা হয়। ইউরোপেই থেমে যায় চিন্তা, দর্শন ও বিজ্ঞান। ইউরোপ দীর্ঘদিন ঘুমিয়ে থাকে অন্ধকার যুগে এবং রেনেসাঁ পর্যন্ত।

সেই দুই হাজার বছর যদি জ্ঞানচর্চা অব্যাহত থাকতো তাহলে পৃথিবীর মানুষ আরো এগিয়ে যেতো। এক খৃস্টান ধর্মের উগ্রতা ও মৌলবাদই বিশ্বকে ২ হাজার বছর পিছিয়ে দেয়। এথেন্সের ভাবনাগুলোই ২ হাজার বছর পরে ফিরে আসে ইউরোপে। আমরা কোপার্নিকাস, ব্রুনো, গ্যালিলিওকে দেখি এথেন্সের বিজ্ঞানীদের জায়গাটাতেই ফিরে যেতে। তারা পেরিছিল বলেই খৃস্টধর্মের ভুল ও মিথ্যাচারকে উপড়ে ফেলে দিয়ে ইউরোপসহ উন্নত বিশ্বকে অন্যান্যা বিজ্ঞানী/দার্শনিকগণ নিয়ে এনেছেন আজকের অবস্থানে। যদি ওই ২ হাজার বছরও জ্ঞান চর্চা অব্যাহত থাকতো তাহলে আমরা কতোটাই না এগিয়ে থাকতাম!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×