somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

কে আসবে বদলে দিতে?

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা অনেকেই অপেক্ষায় আছি- আবারো নূর হোসেনের মতো কেউ এসে বদলে দিবে ইতিহাস। আমরা অপেক্ষায় থাকি আর আফসোস করি কেন আসছে না! এই ধর্ষণ, এই মাদক, এই সন্ত্রাস, এই ভোটহীনতা, এই দুঃসময় কাটিয়ে দিয়ে সুন্দর দিন এনে দিবে। কিন্তু নূর হোসেনরা কারা? কোথা থেকে আসে?

নূর হোসেন ছিলেন একজন অস্বচ্ছল শ্রমিক! আরো আগে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের মধ্যে আমরা কেবল রফিক, বরকত, সালাম, রফিক ও শফিউরের নাম জানি। রাজমিস্ত্রির কিশোর পুত্র অহিউল্লাহ, রিকশাচালক আবদুল আওয়াল, অজ্ঞাত পেশার সিরাজুদ্দিন এবং আরো কয়েকজন শহীদ হন ভাষা আন্দোলনে- তাদের নাম ইতিহাসও জানে না। তারা রাজপথ কাঁপাতে এসেছিল অতি সাধারণ পরিবার থেকেই। একাত্তরে ত্রিশ লক্ষ শহীদের মধ্যে কতজন ধনীক শ্রেণি বা মধ্যবিত্ত শ্রেণির? বুদ্ধিজীবীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ২৬ জন, চিকিৎসক ২০ জন, অন্যান্য পেশার (সাংবাদিক, সাহিত্যিক, সমাজসেবক, আইনজীবী) ১৩ জন আর রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত। প্রাথমিক স্কুলের শিক্ষকসহ সকল শিক্ষক ও সকল আইনজীবী ধরলে সর্বমোট না হয় হাজার জন হবেন। বাকি শহীদ কারা? সাধারণ মুক্তিযোদ্ধা কারা? সিংহভাগ সেই দরিদ্র শ্রমিক, কৃষক, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের সন্তানরাই।

সংগ্রাম করে পরিবর্তন আনতে হলে জীবন হাতের মুঠোয় নিতে হয়। প্রাণ দেয়া নেয়ার খেলা খেলতে হয়। সেই খেলাটা জানে ওই শ্রমিকরাই। আমরা আফসোস করছি-
কিভাবে নোয়াখালীতে এক মাকে এভাবে নগ্ন করতে পারে?
কিভাবে এমসি কলেজের ছাত্রনেতারা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে ধর্ষণ করতে পারে?
কিভাবে মাওলানা সিরাজরা কন্যাসম ছাত্রীর শ্লীলতাহানী করতে ব্যর্থ হয়ে খুন করাতে পারে?
কিভাবে সাগর-রুণি ও তণুর খুনিরা একেবারেই নাই হয়ে যায়?
কিভাবে ইকরাম-মেজর সিনহাদের ক্রস-ফায়ার দেয়া হয়?

আমরা আবারো অপেক্ষা করছি নূর হোসেনের জন্য, ভাষা শহীদ আওয়ালের জন্য, একাত্তরে মূল ভূমিকা রাখা সেই শ্রমিক-কৃষকদের জন্য। তাদের রক্তের বিনিময়ে পরিবর্তন আসলেই হালুয়া রুটির ভাগ নিয়ে কাড়াকাড়িতে লিপ্ত হয় ধনীক শ্রেণি। মধ্যবিত্তরাও উপরে উঠে হয়ে যেতে থাকে ধনীক শ্রেণি। আর গালি দিতে থাকি সেই সমাজ বদলে দিতে থাকা শ্রমজীবী মানুষদের। খালি কথায় চিড়ে ভিজবে না! ইয়াবা, ধর্ষণ বন্ধ হবে না। এর পেছনে যারা থাকে তাদের পৃষ্ঠপোষকরাই এসব টিকিয়ে রাখে। চিড়া ভেজাতে প্রয়োজনীয় পানির কথাই বলতে হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×