somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

আসুন ডিএনএ কাটি!

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগেই যদি জানা যায় যে ভ্রুণে ধর্ষণ করার প্রবৃত্তির জিনেটিক বৈশিষ্ট্য রয়েছে তখন তার ডিএনএ থেকে ক্রিসপ্রাপ কাস-নাইন প্রযুক্তি দিয়ে ওই বৈশিষ্ট্য কেটে বাদ দেয়া কি সম্ভব হবে? হয়তো কোনদিন হবে, তবে যেটা হয়েছে তা হল জিনেটিক রোগ থেকে মুক্তির পথ উন্মুক্ত হয়েছে। এই প্রযুক্তি আবিষ্কার করে রসায়নে ২০২০ সালের নোবেল পুরস্কার পেলেন দুই নারী গবেষক এমানুয়েল শারপন্টিয়ের এবং জেনিফার ডাউডনা৷ ফরাসি আণবিক জীববিজ্ঞানী এমানুয়েল শার্পঁতিয়ের বার্লিনের মাক্স প্লাংক ইনস্টিটিউট ফর ইনফেকশন বায়োলজির অধ্যক্ষা৷ তাঁর আবিষ্কৃত একটি ‘টুল' ডিএনএ কাটাছেঁড়া করার মূল পন্থা হয়ে উঠেছে৷ যন্ত্রটির নাম হল ক্রিসপ্রার কাস-নাইন যাকে কাঁচির সাথে তুলনা করা হচ্ছে। ক্রিসপ্রার-কাস-নাইন হল সেই বস্তু, যা ডিএনএ-র উপাদানগুলোকে অতি সহজে, দ্রুত ও নিখুঁতভাবে বদলে দিতে পারে৷ এটি ৬/৭ বছর আগের আবিষ্কার। এই গবেষণার ফলে ক্যানসার বা বংশানুক্রমিক অসুখবিসুখ সারানো সম্ভব হবে। শস্য উৎপাদনে যুগান্তরকারী সম্ভাবনা তৈরি হয়েছে। যেমন চীনাবাদাম থেকে অ্যালার্জি উৎপাদনকারক বৈশিষ্ট কেটে বাদ দিলে ওই চীনাবাদামে অ্যালার্জি উৎপাদক কিছু থাকবে না৷ ক্রিসপ্রার-কাস-নাইন যেরকম ব্যাপক প্রভাব ফেলেছে, এ ধরনের একটি বড় আবিষ্কার করা সহজ ছিল না। সেজন্য সেই ২০১৪ সাল থেকেই মনে করা হচ্ছিল- এ আবিষ্কারক নোবেল পাওয়ার দাবি রাখে।


যদি কোনদিন বাস্তবিকই আসে মানুষের নেতিবাচক বৈশিষ্ট্য বদলে দেয়ার কাঁচি তখন নৈতিক অনৈতিক সব বিতর্ক বাদ দিয়ে যত্রতত্র এই কাচি চালানো দরকার হবে। ধর্ষক, নেশাগ্রস্থ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক ধর্মান্ধ, দুষ্টু শীর্ষ কর্মকর্তা, মিথ্যাবাদী নির্বাচন কমিশনার, ভ্রষ্ট সংসদ সদস্য- যে কারো মধ্য থেকেই চাইলেই দোষত্রুটিগুলো দূর করা সম্ভব হয় না। তাদের দুষ্টু ডিএনএগুলো চলে যায় সন্তানদের মধ্যে। তাদের সন্তানরাও হয়ে উঠে নষ্টভ্রষ্ট মানুষ। সমাজ আর বদলাতে চায় না। এই কাঁচি চালিয়েই নষ্ট বৈশিষ্ট্যগুলোকে কাঁচি কাটা করা সম্ভব হলেই কেবল পৃথিবী সভ্য হবে। এগুলো এখনো সুদূরে! তাহলে এই আবিষ্কারে কি ঘটবে?


জিন ঘটিত বহু রোগ আছে এখনও পর্যন্ত যার চিকিৎসাই খুঁজে পাওয়া যায়নি। এই নয়া চিকিৎসা পদ্ধতিতে মানব জাতির উন্নয়নে বিশাল একধাপ এগোনো যাবে। ডিএনএ পরিবর্তন করে সারিয়ে ফেলা সম্ভব হবে বিরল সব জিন ঘটিত রোগ। এই আণবিক কাঁচি দিয়ে মানুষের জিনোমে অবাঞ্ছিত অংশগুলি বাদ দিয়ে সেখানে নতুন ডিএনএ প্রতিস্থাপন করতে পারবে। মানুষের ক্ষেত্রে কতকগুলি অটোজোমাল ও সেক্স ক্রোমোজোমাল জিন ঘটিত রোগ সৃষ্টি হয়ে থাকে। এমন কয়েকটি জিন ঘটিত রোগ হলো- থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ব্লাউ সিনড্রম, বর্ণান্ধতা, সিকল সেল এনিমিয়া, ডাওন সিনড্রোম, ডায়াবেটিস, মাসকুলার ডিসট্রফি (মাংসপেশিতে একধরনের দুর্বলতা), সিস্টিক ফাইব্রোসিস, ব্রেস্ট ক্যানসার, ফুসফুসের ক্যানসার, কোলন ক্যানসার ইত্যাদি। বিজ্ঞানীরা ২০১৭ সালে প্রথমবারের মতো মানব ভ্রূণ থেকে একটি ত্রুটিপূর্ণ ডিএনএ সরিয়ে নিতে সক্ষম হন। ওই ডিএনএটির কারণে প্রাণঘাতী একটি হৃদরোগ পরিবারের সদস্যদের মধ্যে একজনের কাছ থেকে আরেকজনের শরীরে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত হচ্ছিল। এতে ওই রোগ থেকে মুক্ত শিশুর জন্ম হয়। বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রগতির ফলে এরকম বংশ পরম্পরায় চলে আসা ১০ হাজারেরও বেশি ত্রুটি বা স্বাস্থ্য সমস্যা সংশোধন করার দরজা খুলেছে। এই নোবেল বিজয় এই গবেষণাকে আরো ত্বরান্বিত করবে, আরো সুখবর বয়ে আনবে।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×