somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

অনন্ত জলিলদেরও আইনের আওতায় আনতে হবে

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী এই আন্দোলনে কিছু অসভ্য-বর্বর সামীল হওয়ার ভান করছে। তারা বলতে চাচ্ছে-

পোষাকের কারণেই নারীরা ধর্ষিতা হচ্ছে। সুতরাং সবাইকে সোনাগাজীর নুসরাতের মতো বোরকা ও স্কার্ফে অবগুণ্ঠিত থাকতে হবে। কিন্তু মূর্খ অনন্ত জলিলরা ভুলে যায়, সোনাগাজীর নুসরাত এবং ওই মাদ্রাসার আরো বহু ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। নুসরাতকে ধর্ষণ করতে না পেরেই মাওলানা সিরাজ তাকে হত্যা করে।


অনেকেই বলতে চায়- নারী ধর্মীয় অনুশাসন মানছে না বলেই ধর্ষিতা হচ্ছে! কোন ধর্মের অনুশাসন মানবে নারী?
সুফিবাদী মাজার দর্শনের অনুশাসনে গিয়ে নারী নেচে গেয়ে উঠলেই আরেক দর্শনের মানুষ হামলে পড়বে। গণিমতের মাল বলেইতো তাদের ধরে নিয়ে ধর্ষণ করা হবে। হিন্দু ধর্মীয় দর্শনে বাড়তি পর্দা করার বিধান নেই। তারাতো অনুপাতের চেয়ে বেশি ধর্ষিতা হয় না এ কারণে। তাদের ধর্মীয় অনুশাসন কি অন্য ধর্মের লোকেরা মেনে নিবে? ভূটানের অনুশাসনে রাজা স্ত্রীর সব বোনকেই বিয়ে করে। মুসলিম ধর্মীয় অনুশাসন কি সেটা মেনে নিবে? ইসলামী অনুশাসনে ধর্ষণের বিচারে চারজন সাক্ষী লাগে। তার মানে একজন ধর্ষণ করলে, আরো চারজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে হবে এবং তারা সাক্ষী দিলেই ওই নারী বিচার পাবে! ধরলাম আপনি একজন সাক্ষী! দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখলেন? মজা নিতে! বাস্তবিক আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না। হয় নারীকে রক্ষা করবেন নইলে নিজেও ধর্ষণে অংশ নিবেন। সাক্ষী হওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ দেখবে না।


নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হল আফগানিস্তান আর পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মীয় অনুশাসন মেনে চলে আফগানিস্তানের নারীরা। নষ্ট মতাদর্শের জলিলরা এসব তথ্য রাখেন না। তারা নিজেরাও সিনেমা বানানোর নামে নষ্টামী করেন আর টাকা ঢেলে আমাদের চোখ বন্ধ রাখতে চান। তার মতো একজন নিম্নমানের নায়ক, প্রযোজক, পরিচালক হাস্যকর সিনেমা বানিয়ে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বনাশ করেছে। এখন নষ্ট করতে চাচ্ছে সমাজ। পাকিস্তান, সোমালিয়া, ভারতে মানুষ খুব বেশি ধর্মীয় অনুশাসন মেনে চলে আর ওরাই নারী নিপীড়নের শীর্ষ দেশ। ধর্মীয় অনুশাসন নারীকে রক্ষা করে নি, করে না। সুশিক্ষা, সাম্যতা, নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার আর গণতন্ত্রই নারীদের রক্ষা করে। এসব দেশে ৯০ ভাগ নারীই পারিবারিক নির্যাতনের শিকার হন। ভারতের মানুষ খুবই ধর্মীয় অনুশাসন মেনে চলে। সেখানে বছরে কতটি নারী ভ্রুণ হত্যা করা হয়? খবর নিন! পাকিস্তানে শুধু অনার কিলিং এর নামে কত নারীকে হত্যা করা হয়? নারী নিপীড়নের শীর্ষ দেশের তালিকায় কেন সৌদী আরব, পাকিস্তান, সুদান, ইয়েমেন, সিরিয়া ও নাইজেরিয়ার মতো মুসলিম দেশ থাকে? জলিলরা কি জবাব জানে?

নারীর জন্য সবচেয়ে অনিরাপদ শহর হল- মিসরের রাজধানী কায়রো, পাকিস্তানের করাচি, ভারতের রাজধানী দিল্লি, কঙ্গোর রাজধানী কিনসাসা, পেরুর রাজধানী লিমা, মেক্সিকো সিটি, বাংলাদেশের রাজধানী ঢাকা, নাইজেরিয়ার লাগোস, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। অন্য দিকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ শহর হিসেবে শীর্ষে আছে লন্ডন। এরপরই আছে জাপানের টোকিও, ফ্রান্সের প্যারিস, সিঙ্গাপুর সিটি, জাপানের বন্দরনগরী ও বাণিজ্যিক কেন্দ্র ওসাকা, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম এবং অস্ট্রেলিয়ার সিডনি। বিভিন্নভাবে, বিভিন্ন ক্যাটাগরিতেই নারীদের জন্য নিরাপদ নগরীর তালিকা দেখুন। শীর্ষ শহরগুলোর প্রধান বৈশিষ্ট্যই- নারীরা ধর্মীয় অনুশাসন মেনে চলে না। নারীরা সাবলম্বী, ক্ষমতায়ন রয়েছে, শিক্ষা ও সাম্যতা রয়েছে, ন্যায় বিচার রয়েছে, নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে। নারীরা একা হেঁটে যেতে পারে গভীর রাতেও।

আমাদের ওয়াজের বক্তারা এসব তথ্য জানেন না। তাদের কাছে থাকে অন্তত হাজার বছর আগের তথ্য এবং কাল্পনিক গল্প। অনন্ত জলিলরাও একই পথের পথিক। অনন্ত জলিলের জ্ঞান চর্চার কোন নজির দেখিনি। হাস্যকর এই অভিনেতা অগাধ টাকা দিয়ে নষ্ট করেছেন আমাদের সাংস্কৃতিক অংগন। তার কোন নায়িকা কবে কোন ধর্মীয় অনুশাসন মেনে অভিনয় করেছেন? অথচ এই মূর্খ লোকটা আমাদের শেখাতে এসেছে- নারী ধর্ষণের কারণ! ভুল তথ্য উপস্থাপন করে মিথ্যা বলা এসকল লোকদের আইনের আওতায় আনতে হবে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×