somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

হাতের রেখার সাথে সন্তানের সম্পর্ক?

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নাইন-টেনে পড়ার সময় হাত দেখার একটি বই হাতে আসে। আর তা পড়ে শখের জ্যোতিষি হয়ে যাই। আমার এক সহপাঠিনীর বান্ধবীর সন্তান হবে। ওর অনুরোধে হাত দেখে বলি, সন্তান ছেলে হবে। তবে ফাড়া রয়েছে। সাবধানে থাকবেন। সম্ভব হলে আংটি ব্যবহার করতে পারেন। আমার সহপাঠিনীর কাছ থেকে আরো অনেক কিছুই কৌশলে আগে জেনে নিয়েছিলাম। সেসব বলে মেয়েটিকে চমকে দেই। হাত দেখার আগে তার সাথে অনেক কথা বলে নিতাম। অন্যদের কাছ থেকেও জেনে নিতাম। হাত দেখার সময় তার কাছ থেকে শোনা কথা যখন তাকেই বলতাম, সে হতভম্ব হয়ে যেতো।

মেয়েটির মৃত পুত্র হয়। মেয়েটি আবারো সন্তানসম্ভবা হয়। আমি ভর্তি হয়েছি উচ্চ মাধ্যমিকে। মেয়েটির স্বামী আমাকে হন্যে হয়ে খুঁজছে। একদিন আমাকে ধরে বাসায় নিয়ে গেল। ভালমন্দ খাইয়ে সামনে নিয়ে আসে মেয়েটিকে। হাত দেখে বলি, এবারও পুত্র হবে এবং সুস্থ হবে, কোন ফাড়া নেই। অনেক বছর পরে জেনেছিলাম ওনার পরপর দুটি কন্যা হয়েছিল। কন্যারা এখন ভাল আছে।

কোথায় থাকে সন্তান রেখা? পুরুষের কণিষ্ঠ আঙুলের নিচে ও তালুর প্রান্তে খাড়া খাড়া ছোট বড় রেখা হল সন্তান রেখা। মেয়েদের ক্ষেত্রে বুড়ো আঙুলের নিচে তালুর প্রান্তে থাকে। এই রেখা কাটা কাটি, কালার, জবচিহ্ন, ক্রশ ও অন্যান্য বিষয় বিচার করে দেখা যায় তার সন্তান ভাগ্য আছে কিনা? হলেও কটা হতে পারে? ছেলে না মেয়ে কিংবা সন্তানের হাত ধরে আপনার জীবনে সুখ আসবে কি না তাও বলে দেয়া হয়। কি দেখে কি বলতাম-

প্রথম পদ্ধতি
১। স্পষ্ট ও গভীর রেখা থাকলে পুত্রসন্তান হয়। আবার পাতলা ও হাল্কা রেখা থাকলে কন্যাসন্তান।উপর থেকে নিচের দিকে হিসাব করতে হয়।
২। হাল্কা রেখা থাকলে সন্তান শারীরিক দিক থেকে দুর্বল হতে পারে। রেখা ভাঙ্গা, মাঝখানে বাঁকা বা যবচিহ্ন থাকা মানে ফাড়া থাকা।
৩। কণিষ্ঠ আঙুলের নিচে খুব উঁচু ও সন্তানরেখা স্পষ্ট, তাঁদের বহু সুপুত্র ও সুকন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে।
৪। বৃদ্ধাঙ্গুলের নীচের অংশ খুব উঁচু থাকলে ওই নারী কাকবন্ধ্যা হবে।
৫। একটি সন্তানরেখা অধিক স্পষ্ট থাকলে একটি সুসন্তান হবে এবং সেই সন্তান তাঁদের সুখী রাখবে।

দ্বিতীয় পদ্ধতি
এক জ্যোতিষি কিছু কৌশল বলে দিয়েছিলেন। বইতে যাই থাকুক-
১। প্রথম সন্তানের ক্ষেত্রে যাতে সবসময় বলি পুত্র সন্তান হবে,
২। প্রথম সন্তান পুত্র হলেই বলতে হবে আপনার কন্যা হবে,
৩। কয়েকটি কন্যা হলে অবশ্যই পুত্র সন্তানের আশ্বাস দিতে হবে, তাদের পাথর পরতে বলতে হবে।
৪। সন্তানহীনাদের পাথর ও তাবিজ পরতে বলতে হবে।

হাতের রেখা দেখে স্পষ্ট বুঝতে না পারলে তখন হাত দেখাতে আসাদের চাহিদা বুঝেই বলতাম। যাদের মিলে যেতো তারা দেখা হলেই খুশি হয়ে বলতো, আপনার কথাই সত্যি হয়েছে। পুত্র হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই মিলতো না স্বামী স্ত্রীর দুজনেরই স্পষ্ট পুত্র রেখা থাকার পরও। সন্দেহ হওয়ার কারণে বিখ্যাত জ্যোতিষি কিরোর বই কিনি। বিস্মিত হয়ে দেখি দুটো বইর অনেক কিছুই আলাদা। আরেকটি বই পড়ে দেখি আরো আলাদা। সর্বনাশ! একই রেখার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকলে কোনটা বলবো? সন্তান রেখায় স্ত্রীর হাতে রয়েছে পুত্র, স্বামীর হাতে রয়েছে কন্যা! তাহলে? স্বামীর রেখাকে প্রাধান্য দিতে হবে? আরো জানার আগ্রহ নিয়ে একবার এলিফ্যান্ট রোডে প্রফেসর হাওলাদারের বাসায় গেলাম। আমরা ষষ্ঠদশ ক্লাসের ছাত্র যেনে তিনি হাত দেখলেন না। আপ্যায়ন করে, কিছু গল্প করে বিদায় দিলেন। মনে হয়েছিল তিনি ভয় পেয়েছেন।ততদিনে হাতের রেখা দেখে সন্তান বা ভাগ্য বলাটা যে ভুয়া তা বুঝে ফেলেছি।

আচ্ছা হাতের রেখা দেখে সন্তান সম্পর্কে ঠিক কথা বলা যাবে এটা তো ওই জ্যোতিষিরাই বলেছে। তাদের কাছে কোন ঐশী বাণী আসার কথাও শোনা যায় নি। তারা গবেষণা করে বের করেছেন এমন প্রমাণও নেই। আধুনিক কোন গবেষণাতেই সন্তান রেখার সাথে সন্তানের সম্পর্কের কথা প্রমাণ হয়নি। মাতৃগর্ভে সন্তান থাকে হাত মুঠো করে। তাই ওই সময়েই হাতে রেখা তৈরি হয়। হাত মুঠোবদ্ধ করার জন্য ওই রেখা লাগবেই। হাতের সাথে রেখার সম্পর্ক এখানেই। ভাগ্যের বা সন্তানের কোন সম্পর্ক নেই।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×