somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

জঙ্গিদের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে হবে

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১৮ সালের মে মাসে আইএস সমর্থিত ও চেচনীয় এক জঙ্গি ফ্রান্সে হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটায়। এর আগে কনসার্টে হামলা, বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক নিয়ে হামলা, তারপর একে একে রেস্তোঁরায়, বারে, ইহুদি কোশার দোকানে, পত্রিকা অফিসে, মসজিদে, ট্রেনে, সুপারমার্কেটে, রাস্তায় গুলি ছুড়ে, বোমা বিস্ফোরণ ঘটিয়ে, এমনকি ছুরিকাঘাত করে হামলার ঘটনা চলছেই। এসব হামলায় মৃত্যুবরণ করেছেন কয়েক শত মানুষ। বারবারই এসব খুনের সাথে উঠে এসেছে ইসলামি চরমপন্থিদের নাম। ফ্রান্সকে ছবির দেশ, কবিতার দেশ বলা হয়। শিল্প ও সাহিত্যে পৃথিবীর সবচেয়ে অগ্রসর একটি দেশ বারবারই মুসলিম জঙ্গিদের নিশানা হয়েছে। এতো হামলা ইউরোপের অন্য কোন দেশে সম্ভবত হয়নি। ওদের আধুনিকতা ও সভ্যতা, মতপ্রকাশের স্বাধীনতা ও যৌনতার স্বাধীনতা, নারী-পুরুষের বিভেদহীনতা ও উদারবাদিতা জঙ্গিরা সহ্য করতে পারে না। ভিন্নমত প্রকাশের বিরুদ্ধে অনেকগুলো হামলা হয়েছে। যুক্তির বিরুদ্ধে যুক্তি দিতে অক্ষম জঙ্গিরা বেছে নেয় হত্যার পথ। ফ্রান্স কঠোর হতে না পারলে জঙ্গি হামলা চলতেই থাকবে। সর্বশেষ হামলাকারীও চেচনীয় মুসলিম জঙ্গি। সে একজন শিক্ষককে মত প্রকাশের জন্য খুন করেছে। একটি ভয়ঙ্কর খুনে ভাবাদর্শে বেড়ে উঠেছে জঙ্গিরা। তাদের কাছে মানবতা, উদারতা, নারীর অধিকার, শিল্প-সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান সবকিছুই অর্থহীন। তারা পৃথিবীকে নিয়ে যেতে চায় মধ্যযুগে, অন্ধকার যুগে অথবা আরো পিছিয়ে আদিম যুগে। তাদের হাত থেকে পৃথিবীকে বাঁচানো দরকার।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০০
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×