somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

লিভ টুগেদার!

১১ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সংযুক্ত আরব আমিরাত লিভ টুগেদারকে বৈধতা দিয়ে আইন পাশ করায় হইচই হচ্ছে মুসলিম বিশ্বে। এখন আরব আমিরাতে বিয়ে না করে স্বামী-স্ত্রীর মতো একসাথে থাকা তথা লিভ টুগেদার বৈধ। ২১ বছরের বেশি বয়সী অবিবাহিত নারী-পুরুষ একসঙ্গে বসবাসের ক্ষেত্রে জবাবদিহির মধ্যে পড়তে হবে না। মুসলিম বিশ্বে এই প্রথম হলেও এমনটা বিশ্বজুড়েই স্বীকৃত। ম্যারাডোনা বা রোনাল্ডো দীর্ঘকাল লিভ টুগেদার করেছেন, তাদের সন্তানও হয়েছে। বাংলাদেশে ম্যারাডোনা ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অসংখ্য ফ্যান রয়েছে। তারাও তাদের এসব নিয়ে মাথা ঘামায় বলে মনে হয় না। এমনকি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান মুসলিম বিশ্বে খুবই সম্মানিত- তিনিও লিভ টুগেদার করছেন। তাদেরও একটি কন্যাসন্তানও রয়েছে। উন্নত বিশ্বে ছেলে-মেয়েরা অহরহই লীভটুগেদার করেন। মেয়েদের বয়স ১৮ হলেই তারা শারিরীক চাহিদা মেটাতে লীভটুগেদার করতে পারেন পছন্দের ছেলের সাথে। এগুলোকে খুবই স্বাভাবিক চোখে দেখা হয়। উল্টো যদি কারো বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড না থাকে তবেই পিতা-মাতা দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন।

ভারতের সুপ্রিম কোর্ট লিভ-টুগেদার সম্পর্কের বিষয়ে বেশ কয়েক বছর আগে এমন ব্যাখ্যা দিয়েছেন- বিয়ের বন্ধন নেই, তবু এক ছাদের নিচে স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে অনেক দিন ধরে বসবাস, এমন সম্পর্কের বেলায় সন্তান হলে তা বৈধ। একই সঙ্গে ওই জুটি পাবে স্বামী-স্ত্রীর মর্যাদা। বাংলাদেশের সংবিধানে শুধু নয় বাংলাদেশের সকল আইনেই লিভ টুগেদার বৈধ নয় বরং অপরাধ। দন্ডবিধি ১৮৬০ সালের ৪৯৭ ধারার অপরাধকে লিভ টুগেদার বা ব্যাবিচার আপরাধ। এই অপরাধের শাস্তি ৭ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা। তবে এই আপরাধে অপরাধী হয় পুরুষ। পুলিশ তাদের গ্রেফতারী পরোয়ানা ছাড়াও গ্রেফতার করে দন্ডবিধি ২৯০ ধারার অধীনে। আমরা দেখেছি নিউমার্কেটে স্ত্রীর কাপড় পছন্দ হওয়ায় স্বামী চুমু দেয়ায় দোকানদারগণ তাদের নাজেহাল করে পুলিশে তুলে দেয়। পত্রিকাগুলোও লিভ টুগেদারকে অসামাজিক কার্যক্রম বলে বর্ণনা করে উপস্থাপন করে এবং এই গ্রেফতারকে খুবই সাপোর্ট করে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা প্রকাশিত হলে, মেয়েটি পুলিশের আশ্রয় নিলে থানাকে অনেক ক্ষেত্রেই বিয়ের ব্যবস্থায় সহযোগিতা করতে দেখা যাচ্ছে। সম্প্রতি বগুড়ার একজুটির ক্ষেত্রেও এমনটা পত্রিকায় দেখেছি।

বাংলাদেশে বিবাহবহির্ভূত সম্পর্কের অনেক খবরই আলোচিত হয়েছে। কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব সম্পর্কেও এমনটা শোনা গিয়েছিল। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর লিভ টুগেদার নিয়ে বাংলাদেশের পত্র-পত্রিকা কম প্রতিবেদন প্রকাশ করেনি। তাতে ধারণা করা যায়, আইনে যাই থাক এমন সম্পর্কে জড়িয়ে পড়েছেন অনেকেই। বিদেশে পড়তে গিয়েও অনেকেই লিভ টুগেদার করেন। নিজের অভিজ্ঞতা শেয়ার না করলেও তারা বন্ধুদের লিভ টুগেদারের কাহিনী প্রকাশ করেছেন। বাংলাদেশে যৌন সম্পর্কের বিষয় গোপন রাখা হয়। এমনকি সিনেমাতেও এমন সম্পর্কটা দেখা যায় না। অবশ্য ফারুকীর সিনেমা ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’-এ এমনটা দেখা গিয়েছিল। সাধারণত এদেশে নাটক, উপন্যাসেও বিবাহবহির্ভূত সম্পর্ককে ইতিবাচকভাবে দেখানো হয় না। ভারতীয় সিনেমার খ্যাতিমান অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায় সুদীর্ঘ ২২ বছর লিভ টুগেদার শেষে এবছর বিয়ে করলেন । পশ্চিমবঙ্গে লীভটুগেদারের কথা বাংলাদেশের চেয়ে অধিক শোনা যায়। লীভ টুগেদারের একটি বিষয় থাকে আর তা হল দুজনের সম্মতি ও পছন্দ। আমাদের বিয়েগুলোতে প্রায়ই মেয়েটিকে অপরিচিত কোন ছেলেকে কবুল বলতে হয়। মেয়েরা সাধারণত ক্ষমতাহীন থাকায় তারা যত কষ্ট ও নিপীড়নের মধ্যেও থাকুক না কেন তাদের মেনে নিতেই হয়।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×