somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

গরীবরা কেন ঠকে? কিভাবে সবাই ঠকায়?

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইহকালের দুর্ভোগ হচ্ছে নিয়তি এবং এর বিপরীতে শ্রেষ্ঠ প্রতিদান পাবে পরকালে। নির্যাতিতদের এমন মনোভাব কর্তৃত্ববাদী শক্তির অবস্থান সুদৃঢ় করে দেয়। এটা এমন এক ভয়ঙ্কর ভাবাদর্শ যা গরীবদের চিরকাল গরীব করে রাখে। তারা আত্মতৃপ্তি লাভ করে ভাবে, ইহকালে কিছু না পেলেও পরকালে তাদের জন্য সৌভাগ্য অপেক্ষা করছে। এমনটা আমরা দেখি মিশরের ফারাও সভ্যতার সময়েও। তখন শ্রমিকদের বলা হতো, ওই দূর পাহাড়ের ঐপারে মৃত্যুর পরে তারা জেগে উঠবে এবং যারা নিরলশভাবে কাজ করবে তারা মৃত্যর পরে অনন্তকাল পোলাও ও পায়েস খেতে পাবে। শ্রমিকরা সেই আশায় নিরলশভাবে কাজ করে যেতো। সেই শ্রমে-ঘামে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। এই ধারণার কঠোর বাস্তবায়ন দেখি রোমান সাম্রাজ্যে দাসবিদ্রোহ দমনে। আজও গরীবদের সে কথাই শেখানো হয়।

আমাদের এলাকার এক ধনী পরিবারের সদস্য আমাকে বলেছিল, ধনী হওয়ার উচ্চাকাংঙ্ক্ষাই মানুষকে ধনী করে দেয়। তুমি সময় পেলেই গুলশান-বনানীতে যাবে। ধনীদের দেখবে এবং নিজের ভিতরে ধনী হওয়ার বাসনা রাখবে। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন, দরিদ্র মানুষ ধনী হওয়ার বাসনা রাখে না বলেই তারা গরীব থেকে যায়। দরিদ্র মানুষ কর্তৃক ধনী পরিবারের সম্পদ আগলে রাখার বহু উদাহরণ রয়েছে। চাইলে তারা ছিনিয়ে নিয়ে ধনী হতে পারতো। অবশ্য আইন আবার দরিদ্রদের ধরে এনে শাস্তি দিতে খুবই পারঙ্গম। আর পি.কে. হালদারদের টিকিটিও আইন ধরতে পারে না। আমার এক ধনী সহপাঠী প্রায়ই বলতো, ‘গরীবরা ইচ্ছা করেই গরীব থাকে। এটা হল দরিদ্রবিলাস!’ আমার ওই বন্ধুটির পিতাও একসময় খুব গরীব ছিল এবং তার ধনী হওয়ার গল্প আমাদের জানা আছে। ওভাবে চাইলে অনেক গরীবই ধনী হতে পারতো।

সবচেয়ে পীড়াদায়ক হল, গরীবরাও বুঝে নিয়েছে তাদের গরীব থাকতেই হবে। গরীব থাকলে পরকালে হিসাব দিতে হবে না। ইহকালে তাই নিপীড়িত থাকো, নিগৃহিত থাকো কিন্তু মুখটা বন্ধ রাখ আর চোখ তুলে তাকিও না। যদি এভাবে শুধু শ্রম দিয়ে সভ্যতা গড়ে তুলতে পারো তবেই তোমাদের মহিমাকীর্ত্তন করা হবে। যদি অধিকারের কথা বল, শ্রমের মূল্যের কথা বল তবে কিন্তু রেহাই দিবে না। যদি অধিক নিপীড়ন হতো তবে সম্ভাবনা থাকতো বিদ্রোহের। দরিদ্র মানুষদের এমন এক ভাবাদর্শ গড়ে দেয়া হয়েছে যে তারা- বঞ্চিত হয়েও খুশি, লাঞ্ছিত হয়েও খুশি! তারা ধরে নেয় সবই কপাল লিখন- খণ্ডানো যাবে না। তাদের এই ভুল ভাবাদর্শ বদলে দিতে পারতো- হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মঞ্জুরুল আহসান খানেরা.. ..। কিন্তু আলহাজ্ব ইনু, আলহাজ্ব মেনন, আলহাজ্ব মঞ্জু ভাইরা শ্রমিকদের সেই ফারাও রাজাদের, সেই রোমান সম্রাটদের দেখানো পথই শেখায়। তাদেরও গরীব লোকইতো দরকার- বিপ্লবের জন্য, মিছিলের জন্য, আন্দোলনের জন্য, নুর হোসেন হওয়ার জন্য, প্রাণ দেয়ার জন্য...।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩১
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×