somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

পীর ও মুরিদ কে কারে রক্ষা করে?

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পীরগণই দাবি করেন তারাই পরকালের পুলসীরাত পার করে মুরিদদের রক্ষা করবেন৷ মুরিদরাও সে দাবি মেনে নিয়ে পীরদের রক্ষা করতে ঝাপিয়ে পড়েন৷ আর্থিকভাবে পীরদের সপরিবারে আরাম আয়েশে থাকার এমন ব্যবস্থা করেন যাতে আরো চৌদ্দপুরুষ বসে খেতে পারেন৷ এরচেয়েও গুরুত্বপূর্ণ হল সামাজিক ও রাজনৈতিকভাবে রক্ষা করেন এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে গড়ে তুলেন বংশপরম্পরায়৷
মুমিনুল হক সাহেব মহানবী (সা.) কিভাবে ঠোঁট বাঁকিয়ে কথা বলতেন তা করে দেখান মাহফিলে৷ তা দেখে মুরিদগণ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন৷ যদি কোন নাটকে কোন অভিনেতা এমনটা করে দেখাতেন তবে তাকে নিশ্চিত কতল করা হতো৷ লাখো মুরিদরা মুরদ দেখাতে হামলা চালাতেন৷ অভিনেতাকে বাঁচার জন্য দেশ ছাড়তে হতো৷ আমরা আমীর হামযা সাহেবকে দেখলাম করোনাভাইরাস নিয়ে কোরআন সত্য-মিথ্যার চ্যালেঞ্জ জানাতে৷ মুসলমানদের করোনাসংক্রমণ হলে কোরআন মিথ্যা বলে দাবি করলেন৷ এমন দাবির সাথে একমত হয়ে কোন সাধারণ পাবলিক বাঁচতে পারতো না৷ দেওয়ানবাগী পীরসাহেব আরো এগুনো! তিনি দাবি করেন আল্লা স্বয়ং দেওয়ানবাগে এসে জিকির করেন৷ তিনি মহানবী (সা.)কে নর্দমা থেকে উদ্ধার করেছেন৷ তাঁর স্ত্রী নাকি আগের জন্মে নবীজীর কন্যা মা ফাতেমা! অবিশ্বাস্য ধৃষ্ঠতা! সাধারণ কেউ এমন দাবি করলে প্রাণে বাঁচতে পারতো না৷ চরমোনাই থেকে প্রকাশিত একটি বইতে দাবি করেছেন হাশরের ময়দানে একটি জাহাজ আসবে এবং সেই জাহাজে করে তার মুরিদরা পার হয়ে যাবে! প্রভাবশালী পীর ছাড়া অন্য কেউ এমন দাবি করলে কি পরিণতি হতো?
পীরগণ এমন অসংখ্য ইসলামবিরোধী দাবি করেও কিভাবে রক্ষা পান? সহজ হিসাব! মুরিদরা ঢাল হয়ে তাদের রক্ষা করে৷ ফলে এক পীর অন্য পীরের বিরুদ্ধে লাগতে যান না৷ যখন কারো স্বার্থে বেশি আঘাত লাগে তখন সামান্য ঝামেলা লাগে৷ এক পীর আরেক পীরকে ভণ্ড, মুরতাদ ও নাস্তিক আখ্যা দেন৷ আবার মিলতালও হয়ে যায়৷ একজন আরেকজনের আত্মীয়-স্বজন হয়ে উঠেন৷ যেমন চন্দ্রপাড়া পীরের জামাতা দেওয়ানবাগী পীর৷
একেকজন পীর একেকটি সাম্রাজ্যের মালিক৷ আটরশি পীরের সন্তানরা আজ বিশাল সম্পদের মালিক৷ এক ভাই দল চালান আরেকভাই মসনদ! হু মু এরশাদ সাহেব তাদের এক ভাইর বিরুদ্ধে মদ খাওয়ার অভিযোগও করেন৷ এতো সম্পদ জ্বীন বা আলাদীনের চেরাগের দৈত্য দিয়ে যায়নি৷ সবই মুরিদদের দান করা টাকা৷ সেই টাকায় আজ তারা আরাম আয়েশে দিন কাটাচ্ছেন৷ চরমোনাই পীর সাহেবের দরগার মাহফিল থেকে কোটি কোটি টাকা আয় হয়৷ সেই টাকা মুরিদরা গিয়েই দিয়ে আসে৷ কেন দিয়ে আসে?
মানুষের জীবন সবসময়ই ঝুঁকির৷ একটা হার্ট এটাক বা স্ট্রোক মুহুর্তেই সচল থেকে অচল করে দেয়৷ জীবনভর রীপুর তাড়নায় লোভে পড়ে মানুষ বিভিন্ন অপরাধ করে ফেলে৷ তাদের মধ্যে ঢুকিয়ে দেয়া হয় পরকালের শাস্তির ভয়৷ মানুষ ইহকালে স্বস্তি ও শান্তির প্রত্যাশায় এবং পরকালে নিষ্কৃতি ও লোভের আশায় আশ্রয় নেয় মধ্যস্বত্ত্বভোগীর দরবারে৷ এই পীরগণ কতোটা শক্তিশালী তা প্রমাণের জন্য নানা রকম উদ্ভট দাবি করেন৷ এতে মুরিদদের আস্থা বৃদ্ধি পায়৷ তবে পীরদের দাবি ধর্মীয় ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়৷
বাস্তবিক পীরগণ মুরিদদের রক্ষা করবেন এমন দাবি প্রমাণিত নয়৷ তবে মুরিদরা যে তাদের বাঁচিয়ে রাখেন এমনটা প্রমাণিত৷
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×