somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

ব্রাভো রাজশাহীর তরুণ-তরুণী!

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কলকাতায় ডিরোজিও যখন আধুনিক বিজ্ঞানমনস্কতা ও দর্শনে তার ছাত্রদের উদ্বুদ্ধ করেন তখন তরুণদের মধ্যে একটি আলোড়ন তৈরি হয়। ডিরোজিওর চাকরি চলে গেলে এবং তার মৃত্যু হলেও কলকাতায় তাদের কর্মকাণ্ড থেমে যায় নি। এরই প্রেক্ষাপটে হিন্দু ধর্মীয় সংস্কারের কাজ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজ পরিবর্তনে কাজ করেন অক্ষয় কুমার দত্ত ও মাইকেল মধুসূদন দত্তসহ অনেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন শাস্ত্র দিয়ে শাস্ত্রের সংস্কার ও দেশাচারকে ঘায়েল করছেন তখন ইয়াং জেনারেশন আরো এক ধাপ এগিয়ে মৌলবাদীদের রুখে দেয়ার জন্য ধর্মবিরোধী কর্মকাণ্ড শুরু করেন। তারা প্রকাশ্যে গোমাংস ভক্ষণের মতো ধর্মবিরোধী কর্মকাণ্ড করতে থাকেন। ভারতে বিধবাবিবাহ আইন চালু হয়, বহুবিবাহ ও বালবিবাহের বিরুদ্ধেও মতাদর্শ গড়ে উঠে। তার আগেই বন্ধ হয়েছিল সহমরণ। অর্থাৎ একটা জাগরণ শুরু হয়েছিল।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও একটা জাগরণ দেখছি। ভাস্কর্য ভাঙ্গার বিরুদ্ধে সারাদেশেই একটা প্রতিরোধ গড়ে উঠে। উগ্রপন্থীরা পিছু হঠতে বাধ্য হয়। কদিন আগে রাজশাহীতে অপাবলিক প্লেসে ধুমপান করায় এক তরুণীকে নারী বলে হেনস্ত করে কতিপয় মৌলবাদী।আজ দেখলাম তারই প্রতিবাদে ১০/১২ জন তরুণ তরুণী ওই স্থানে মিলিত হয়ে আড্ডা দিয়ে প্রতিবাদ করেছেন। তারা বলেছেন ধুমপানকে উৎসাহিত করতে নয়, ওই তরুণীকে হেনস্তা করার প্রতিবাদেই তারা জড়ো হয়েছেন। আমি নিজেও ধুমপান করি না তবে বুঝি পাবলিক প্লেস নয় এমন স্থানে ধুমপান যেহেতু অপরাধ নয় তাই কেউ ধুমপান করলে কেউ বাধাও দিতে পারে না। অথচ মেয়েটি শুধু নারী বলেই অনুভূতিপ্রবণ কতিপয় প্রতিক্রিয়াশীল মেয়েটিকে হেনস্তা করেছে। খুবই বীরপুরুষ ভাব নিয়েই হেনস্তা করেছে। এর একটি প্রতিবাদ দেখতে মন চাচ্ছিল। আজ সেটা দেখে মুগ্ধ হলাম। এই ছোট প্রতিবাদই ভূমিকা রাখবে বখাটেদের দৌরাত্ম বন্ধ করতে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×