somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

পলিথিন কি আগুনে পুড়ে?

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিজানুর রহমান আযহারী সাহেবের একটি ওয়াজের অংশ বিশেষ দেখলাম। তিনি বলছেন, ‘পানি-নিরোধী কোন কিছু আগুনে পুড়ে না’। তিনি ভুল বলতেই পারেন এবং তা সংশোধনও করতে পারেন। এ ধরনের ভুলকে আমরা ‘শ্লিপ অব টাঙ’ বলে থাকি। ওনারও হয়তো তাই হয়েছে। তবে সংকটটা হয়- শ্রোতারা যখন প্রশ্নহীন হয়ে পড়েন। তারা সকলেই সম্মতিজ্ঞাপন করছিলেন যেনো পানি-নিরোধী পলিথিন আগুনে পুড়বে না। তারাও বিষয়টি জানেন যে পলিথিন আগুনে পুড়ে। তবে অন্ধ বিশ্বাসে অনুগত থাকার কারণে তারা প্রশ্ন না করেই বিশ্বাস করেন। তারা বিশ্বাস করতে থাকেন যে আগুনে পলিথিন পুড়বে না। মিথগুলো কিভাবে তৈরি হয়? মিথ শব্দটি মিথ্যা থেকে উৎপত্তি হয়নি, যদিও মিথ্যার সাথেই মিথের বেশ মিল। রূপকথা বা পৌরণিক গল্প যা মানুষের মুখে মুখে প্রচলিত কিন্তু সত্য নয় বা প্রমাণিত নয় এমনকি বিজ্ঞানভিত্তিকও নয়। ‘মিথ’ এসেছে গ্রীক শব্দ মাইথোস থেকে যার অর্থ লোককথা বা সত্য ঘটনা। যদি অন্ধ বিশ্বাসীদের কাছে কেউ দাবি করে- তিনি মোমবাতি হাতে নিয়ে পানিতে ডুব দেয়ার পর পুরো পানির নিচটা আলোকিত হয়ে উঠেন আর দেখতে পান .. ..। অন্ধ অনুগতরা প্রশ্ন করবে না যে, পানির নিচে মোমবাতি জ্বলবে না অক্সিজেনের অভাবে। তারা বিশ্বাস করবে এবং মুখে মুখে ছড়িয়ে দিবে। মানুষ এসব অলৌকিক ঘটনা শুনে নিজ লাভের আশায় ছুটে আসবে এবং প্রতারিত হতে থাকবে। এটা এক সময় মিথে পরিণত হবে।

পানি নিয়ে মানুষ অজ্ঞতায় ছিল সুদীর্ঘকাল। ধারণা করা হতো সমুদ্রের কোন সীমাপরিসীমা নেই। পানি সম্পর্কে ধারণা ছিল- পানি অফুরন্ত এর কোন শেষ নেই। কোন কোন ধর্ম ধারণা করতো সমুদ্রের পরেই আছে নরক। মৃত্যুর পরে সমুদ্রের ঐপারেই পাঠানো হবে। কলম্বাসের আমেরিকা আবিস্কারের পরেই মনে হতে থাকলো- পৃথিবী বাস্তবিকই গোলাকার হতে পারে। নইলে, তিনি পশ্চিমে গিয়ে কিভাবে ভারতে গেলেন? যদিও তিনি ভারতে নয় গিয়েছিলেন আমেরিকার কাছাকাছি। ধর্মগ্রন্থগুলোতেও পানিকে বিভিন্নভাবে আনা হয়েছে। হিন্দু ধর্ম মতে সৃষ্টির আদিতে বিষ্ণু প্রলয় সমুদ্রে ভাসমান অবস্থায় যোগনিদ্রা দশায় শায়িত ছিলেন। এই সময় তাঁর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। ব্যাবিলোনিয়ান পুরোহিতরা বলতেন- দেবতা মার্দুক পানি থেকেই জগৎ সৃষ্টি করেছেন। গ্রীক দার্শনিক থেলিস বলতেন, পানি থেকেই সবকিছুর জন্ম, পানিই পরম সত্ত্বা। ইসলাম ধর্মে বলা হয়েছে- আসমানসমূহ, জমীন, মানুষ ইত্যাদি তৈরির আগে আল্লাহর আরশ ছিল পানির উপর। আল্লাহ সেখানেই বিরাজমান ছিলেন।

ডারউইন যখন বিবর্তন বাদে বললেন, পানিতেই প্রথমে প্রাণের বিকাশ ঘটেছে। তখন বিশ্বাসীদের মধ্যে দু ধরনের মতামত দেখলাম। এক শ্রেণি ডারউইন মতবাদকে বাতিল করে তা মানতে অস্বীকার করলো- বিবর্তনবাদকে কোনরূপ ভুল প্রমাণ করা ছাড়াই। আরেক শ্রেণি দাবি করলো- আরে আমাদের ধর্মেইতো প্রথম বলেছে পানি থেকেই জগতের উৎপত্তি তাই বিবর্তনবাদতো আমাদের ধর্মগ্রন্থ থেকেই নেয়া হয়েছে। তারা জানে অশিক্ষিত অসচেতন মানুষ কখনোই প্রশ্ন তুলবে না, প্রতিবাদ করবে না। তাদের অন্ধ বিশ্বাসকে প্রশংসায় ভাসাতে হবে এবং ইহকালের যাবতীয় যন্ত্রণাকে পরীক্ষা আখ্যা দিয়ে পরকালের অফুরন্ত সুখের লোভ দেখাতে হবে। তাহলেই তারা খুশি থাকবে। তারা জানে মানুষ ততক্ষণ পর্যন্তই খুশি থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা অজ্ঞ থাকবে। যখনই তারা জ্ঞানার্জন করবে, সচেতন হবে, বিজ্ঞানমনস্ক হবে তখনই প্রশ্ন তুলবে। বলবে, ‘হুজুর পলিথিন তো আগুনে পুড়ে যায়!
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×