somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

আবিরনদের মৃত্যু থামবে না! বিষয়টি ওআইসি ও জাতিসংঘে উত্থাপন করুন।

২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক নিরন্তর মৃত্যুর স্রোতধারায় সৌদিআরবে কর্মরত আমাদের গৃহকর্মীরা৷ আমরা কোন চাপই তৈরি করতে পারছি না৷ কোন মৃত্যুরই বিচার শেষ পর্যন্ত হয় নি৷ এ এক অবিশ্বাস্য ক্রনিক হত্যাকাণ্ড যা যৌন হয়রাণির পরবর্তীতে সংঘটিত হয়৷ সৌদি মুসলিমদের কিছু ভাবাদর্শ গঠিত হয়েছে৷ তারা দক্ষিণ এশিয়ার মুসলিমদের এমনিতেই মিসকিন জ্ঞান করে, সহি মুসলিম নয় বলে মনোভাব পোষণ করে৷ তারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গৃহকর্মীদের আজো দাসী মনে করে যৌনসম্ভোগ করে৷ তারা দাসীদের ভোগ করাকে ধর্মীয় অধিকার মনে করে৷ আবার অন্য ধর্মের নারীদের পেলে গণিমতের মাল হিসেবেও ভোগ করে৷ এমন নষ্ট, ভয়ানক ও অসভ্য-বর্বর মানসিকতার মানুষদের যতদিন এমন ভুল ভাবাদর্শ থাকবে ততদিন আমাদের মেয়েরা-মায়েরা ধর্ষিতা ও খুন হতেই থাকবে৷ তাদের বিরুদ্ধে বিপুল আন্দোলন গড়ে তুলে বিশ্ববাসীর দৃষ্টিতে আনতে পারলে এবং সৌদি নাগরিকদের দেশের বাইরে পেলেই বিচারের আওতায় আনা গেলেই হয়তো আবিরনরা বাঁচতে পারতো৷ আমাদের রাষ্ট্র আমাদের মায়েদের রক্ষায় সচেতন নয়৷ কোন সতর্কতা অবলম্বন করছে না৷ দায়িত্বহীন ও অপেশাদার আচরণের কারণেই শয়ে শয়ে মা-বোন লাশ হয়ে দেশে ফিরে আসে৷ চাপের মুখে সৌদি আদালত দুঃখপ্রকাশ করলেও তাদের ন্যায় বিচার করার কোন নজির নেই৷ আবিরনকে এ বছরই হত্যা করা হয় নির্মম নির্যাতন করে। আট জন বর্ববর পুরুষ তাকে যৌন হয়রাণি করতো, খেতে দিতো না ও মারধর করতো।

দারিদ্রতা থেকে মুক্তির জন্য আমাদের মা-বোনেরা আল্লাহর উপর ভরসা করে পাড়ি জমায় নবীর দেশে। তারা ধর্মপ্রাণ হিসেবেই গভীর আস্থা রাখে আল্লাহ ও তার বন্ধু নবীর উপর। ভেবে নেয় নবীর দেশে গেলে আল্লাহ তাকে রক্ষা করবেই। দরিদ্র মানুষদের কাছে অনেক খবর থাকে না। তাদের প্রতারকগণ বুঝিয়ে বলে, নবীর দেশে যাচ্ছো- ওখানে পা রাখাও ভাগ্যের ব্যাপার। হজ্ব করতে পারলে সব গুণাহ মাফ। দরিদ্র নারীরা কোথাও কবে কোন ভুল ত্রুটি করেছে তার জন্য মুক্তি পেতে হজ্বের বাসনাও তৈরি হয়। হায়! সেতো জানে না, এখন পৃথিবীর সবচেয়ে বর্বরদের বাস কোথায়? পৃথিবীর সবচেয়ে নারীলোভী কারা? কারা শিক্ষাবিহনী, জ্ঞানচর্চাবিহীন দানব? কারা কর্মবিমুখ ও যৌন তাড়িত অমানুষ? আল্লাহর ভরসার, নবীর দেশে গিয়েই টের পায়- তারা এসে পড়েছে সাক্ষাৎ দোজখে। দোজখের দানবরা কিলবিল করে তাকে খেতে চায়, ঠকাতে চায়, নিরন্ন রাখতে চায়।

অনেকেই বলে মেয়েরা সৌদী আরব যায় কেন? যায় তো দারিদ্রতা থেকে মুক্তির জন্যই। তাদের রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যেহেতু দরিদ্র নারীদের সকলের জন্য ভূমিকা রাখতে পারে না তাই সুযোগ করে দেয় সৌদি আরব যেতে। একারণেই তাদের রক্ষা করার দায়িত্বও রাষ্ট্রেরই। রাষ্ট্রকেই প্রতিবাদ জানাতে হবে। বিষয়টি তুলে ধরতে হবে আন্তর্জাতিক অঙ্গনে। ওআইসি ও জাতিসংঘকে জানাতে হবে। বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকেও সোচ্চার হতে হবে। সৌদির নারগরিদের বর্বরতার বিচার করতে হবে। হাজার হাজার নারীকে তারা অনবরত ধর্ষণ করবে তা মেনে নেয়া যায় না। আবিরনের জন্য সৌদি বিচার বিভাগ ক্ষমা চেয়েছে। হাজার হাজার আবিরনরা ধর্ষিতা হয়ে খুন হয়েছেন। তাদের জন্যও ক্ষমা চাইতে হবে- বিচার বিভাগকে, সৌদি সরকারকে ও সৌদির গ্রান্ড মুফতিকে। একই সাথে ধর্ষক-খুনিদের আনতে হবে বিচারের আওতায়।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৪
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×