somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

বিবর্তন নিয়ে পোস্ট দিলেই যে প্রশ্নগুলো করা হয়

১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী গোলাকার ও সূর্যের চারদিকে ঘোরে- এটাইতো সহজে মানা হয়নি। বহু হত্যা-নিপীড়ন শেষে ওরা থেমেছে। তার তুলনায় বহু শক্তিশালী ও প্রভাববিস্তারী তত্ত্ব হল- বিবর্তনবাদ এটাও এতো সহজে মানার কথা ছিল না। শুরুতে বিজ্ঞানীদের কাছে অনেক তথ্য ছিল না বলে তারাও নিশ্চিত হতে পারেনি। কিন্তু আজ সব ফকফকা। দরিদ্র দেশের কিছু মানুষ হাউকাউ করে বটে তবে উন্নত দেশের মানুষরা মেনে ও মনে নিতে বাধ্য হয়েছে প্রমাণ দেখেই। বিবর্তনবাদ নিয়ে পোস্ট দিলেই কমন কিছু আপত্তি ও বিরোধীতা আসে। একই জবাব দিচ্ছি বারবার। এক পোস্টেও একই জবাব বারবার দিতে হয়। এজন্য বিবর্তনবাদের বিরোধীতাকারীরা যে যে প্রশ্ন করছেন তার উত্তর একবারেই একসাথে দিয়ে দিলাম। ভবিষ্যতে প্রশ্ন করলে এই পোস্টটি দেখতে বলব-

১। বানর থেকে মানুষ হলে এখনো বানর আছে কেন?/ এটাতো বানর থেকে মানুষ হওয়া/আপনার পূর্বপুরুষ বানর ছিল!
উত্তর: বানর ও মানুষ আলাদাভাবে বিবর্তিত হয়েছে। বানর থেকে মানুষ হয়নি। এমনকি এখন জীবিত রয়েছে এমন কোন প্রজাতি থেকেও মানুষ আসেনি। বানর থেকে মানুষ এসেছে এমন দাবি করে ওয়াজ করতেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদী, বিবর্তনকে বিতর্কিত করার জন্য। মানুষের সাথে সবচেয়ে বেশি জিনগত মিল রয়েছে শিম্পাঞ্জির। এরপরে গরিলা, ওরাংওটাং এর মিল রয়েছে। এরা সকলেই পূর্ববর্তী কোন সাধারণ এপ জাতীয় প্রজাতি থেকে বিবর্তিত হয়েছে। কারো পূর্বপুরুষই বানর নয়।

২। এটা একটা তত্ত্ব, তত্ত্বতো সত্য নয়- অনুমান মাত্র!
উত্তর: বিজ্ঞানের তত্ত্বকে অবশ্যই প্রমাণিত হতে হয়। ভুল প্রমাণ হলেই বাতিল হয়ে যাবে তত্ত্ব। বিবর্তনবাদও অন্তত ৯ ধরনের হাজার হাজারভাবে প্রমাণিত হওয়ায় এখন এটাকে সত্য বলেই ধরা হচ্ছে। পৃথিবী গোলাকার, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, ব্লকহোল, মহাকর্ষ, মধ্যাকর্ষণ ইত্যাদি তত্ত্বের কথা ভাবুন। মহাশূন্যে গিয়ে দেখার আগেই বিভিন্নভাবে প্রমাণিত হয়েছিল পৃথিবী গোলাকার। সৌরজগৎকে আপনিও দেখেননি। যদিও ভবিষ্যতে জানা যায় মধ্যাকর্ষণ শক্তি সত্য নয় অন্য কোন কারণে বস্তু নিচে পড়ে তবে মধ্যাকর্ষণ তত্ত্ব বাতিল হবে। তবে বস্তুর নিচে পড়ার আরো সঠিক কারণ জানা যাবে।

৩। ভবিষ্যতে ভুল প্রমাণ হতে পারে, কারণ বিজ্ঞান পরিবর্তনশীল!
উত্তর: বিজ্ঞান সত্যকে অনুসন্ধান করে। পৃথিবী গোলাকার এটা কি ভুল হবে? অনেকবার অনেকভাবে প্রমাণিত হলে তা বাস্তব হয়ে উঠে। প্রজাতি থেকে প্রজাতির উদ্ভব একটি এমনই বাস্তবতা ও বহুভাবে প্রমাণিত। এরপরেও যদি ভিন্ন কোন তত্ত্ব আসে তবুও সেটা ইন্টেলেকচুয়াল ডিজাইন (আইডি) হবে না এটা নিশ্চিতভাবেই বলা যায়। হয়তো এটা কেবল বিবর্তনেরই উন্নত কোন তত্ত্ব আসবে যেখানে কারণগুলো আরো স্পষ্ট হবে এবং প্রাণের সূচনারও স্পষ্ট প্রমাণ থাকবে।

৪। একটা প্রমাণ দিন, মেনে নিব!
উত্তর: দুটি প্রমাণ দিলাম। ১) করেনাভাইরাসতো আগে ছিল না। এটা অন্য একটি প্রাণির মধ্যে থাকা জীবাণু বিবর্তিত হয়ে করোনাভাইরাসে পরিণত হয়েছে। এর মধ্যেই এটি হাজার হাজার ভাবে নিজকে বদলে নিয়েছে। ২) ফসিল ও জিনতত্ত্বীয় ভাবে মিলিয়ে দেখা যায় প্রাণিগুলোর পূর্বপরুষ থেকে ধারাবাহিকভাবে তারা বদলেছে। পৃথিবীর আগের স'রে থাকা ঘোড়ার ফসিল মিলিয়ে মিলিয়ে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে আজকের ঘোড়া এসেছে। তাদের মধ্যে আকার ও আকৃতিতে বিস্তর তফাৎ। জিন গবেষণা করে দেখা গেছে বাস্তবিকই এই প্রাণিটি পূববর্তী প্রাণি থেকে বারবার বিবর্তিত হয়েছে। এমনটা হাতি বা মানুষের ক্ষেত্রেও প্রমাণিত হয়েছে।

৫। বিজ্ঞানীরাই বিশ্বাস করে না বিবর্তনবাদ!
উত্তর: এটা একেবারেই সত্য নয়। জরিপে দেখা গেছে পৃথিবীর তাবৎ বিজ্ঞানীদের ৯২% থেকে ৯৭% বিবর্তনবাদ সমর্থন করে। যারা করে না তারা অধিকাংশই তৃতীয় বিশ্বের বিজ্ঞানী যারা তাদের পারিবারিক ভাবাদর্শ বদলাতে পারেন নি বা বিবর্তনবাদ বোঝার চেষ্টা করেননি- যদি সত্যি হয়ে যায় তাহলে বিশ্বাস থাকবে না এই ভয়ে। বিবর্তনবাদ বাদ দিলে এখনকার জীববিজ্ঞান কোন অর্থবহন করে না। বিবর্তনবাদকে কাজে লাগিয়ে গবেষণা করে সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পাচ্ছেন। বিবর্তন তত্ত্ব কাজে লাগিয়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিন বিজ্ঞানী সবুজ জ্বালানি ও কম পার্শ্বপ্রতিক্রিয়ার ওষুধ তৈরির পথ দেখিয়ে নোবেল পুরষ্কার পেয়েছেন। একে ভুল প্রমাণ করতে পারলে কোটি কোটি টাকা পুরস্কার ঘোষণা করা আছে, তা পাবেন। এছাড়া এমন প্রমাণ তাকে নিশ্চিতভাবেই নোবেল পুরস্কার পাইয়ে দিবে।

ভবিষ্যতে বিবর্তন নিয়ে লিখলেই এই প্রশ্নগুলো করা অবান্তর ও সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। আমি বলে দিবো ২০২১ সালের ১৭ মার্চের পোস্ট দেখুন।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৯
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

BNP কেও আওয়ামিলীগের মত নিষিদ্ধ করা যায়...

লিখেছেন অপলক , ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩



আমাদের দেশে দারুন কিছু ঘটনা আমরা সাদরে গ্রহন করেছি, যদিও সেগুলো স্পষ্ট অপরাধ।

উদাহরন স্বরুপ:
১. কেউ অবৈধভাবে টাকা ইনকাম করল, সেই কাল টাকা সাদা করার সুবিধা দেওয়া হত, দেয়া... ...বাকিটুকু পড়ুন

অলৌকিক ঘটনায় ভরপুর আল ইসরা ওয়াল মিরাজ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


...................................মহাশুন্যে উর্ধালোকে ভ্রমনের একটি কাল্পনিক বাহন.
পোস্টের শুরুতেই এখানে প্রচ্ছদে থাকা ছবিটি সম্পর্কে বিনয়ের সঙ্গে পরিষ্কার করতে চাই এই ছবিটি কোনো
বাস্তব ঘোড়া বা জীবজন্তুর রূপ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

উনার কি এখন নতুন পি,এইচ,ডি করা লাগবে? ;) (সাময়িক)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৫

সামু যাকে চিরতরে নিষিদ্ধ করেছে, তাঁর কথা বলছি। তিনি আমেরিকান কোন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তিবিদ্যায় পিএইচডি করেছেন বলে শুনেছি। অথচ, সেই বিদ্যা এখন কাজে লাগছে না দেখছি!!! সামু'র 'গার্বেজ' সফটওয়্যার... ...বাকিটুকু পড়ুন

=তোকে হলুদ ফুলের শুভেচ্ছা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৩


হিমু,
কেমন আছিস? হলুদ ফুলের শুভেচ্ছা নিস
নিস শিশিরের স্নিগ্ধতা;
নিস কুয়াশার হিম আবেশ, মনে মাখিস
কেমন আছিস? আছিস কোথা?

এন্তার প্রহর গেল পেরিয়ে;
নিচ্ছিস না আর মনের খোঁজ,
কোথায় তুই গেলি হারিয়ে?
তুই কী জানিস, তোকে... ...বাকিটুকু পড়ুন

পেছন থেকে আর ডেকো না

লিখেছেন মায়াস্পর্শ, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

মায়া,
একদম বুকে হাত রেখে বলো তো,
আমি কি সত্যিই অনেক বদলে গেছি?
কারণে-অকারণে আর তোমাকে খুঁজি না,
চুপচাপ থাকি,একদম নিঃশব্দ।
যেমনটা তুমি এতদিন চেয়ে এসেছো,
প্রতিক্রিয়াহীন এক মানুষ।
কিন্তু বলো তো,
এই নীরবতা তোমার ভালো লাগবে ক’দিন?
খুব... ...বাকিটুকু পড়ুন

×