somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঁচ নবীনের মৃৎশিল্পে চিরায়ত গ্রামবাংলা

২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ ও প্রকৃতি, বিশেষ করে আবহমান বাংলার লোকজ উপাদান প্রাধান্য পেয়েছে পাঁচ নবীনের সৃজনকর্মে। গতানুগতিক ধারা থেকে তাঁরা বেরিয়ে আসার চেষ্টা করছেন। সবার কাজেই নিজ নিজ বৈশিষ্ট্যের ছাপ ল্য করা যায়। নিরীার দিকে ঝোঁক রয়েছে তাঁদের।
গতকাল মঙ্গলবার পাঁচ নবীনের ‘পেন্টা ডটস ফাস্ট সিরামিকস্ এক্সিজিবিশন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তরুণদের সৃষ্টি সম্পর্কে এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে শুরু তাদের যৌথ মৃৎশিল্প প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ১১ ও ১৩তম ব্যাচের ৫ শিার্থী শিল্পীরা হলেন আনোয়ার হোসেন জনি, ফওজিয়া আবেদীন তানি, মোহাম্মদ রনি হাবিব, এএসএম আবদুল্লাহ ও শরীফ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্য অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের মৃৎশিল্পে হাজার বছরের ঐতিহ্য রয়েছে। তরুণরা ঐহিত্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় করে বৈচিত্রময় সৃষ্টিসম্ভার হাজির করেছেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শিল্পী আব্দুশ শাকুর শাহ, মৃৎশিল্প বিভাগের সহকারী অধ্যাপক শিল্পী রবিউল ইসলাম, শিল্পী দেবাশিষ পাল, শিল্পী ফারুক মোল্লা প্রমুখ।
প্রদর্শনীতে আছে ১১০টি শিল্পকর্ম। শিল্পীদের কাজে লোকশিল্পের প্রভাব দেখা গেল। গ্রাম-বাংলার চিরায়ত উপাদান, প্রকৃতির অনুষঙ্গ, বিশেষ করে ফুল, লতাগুল্ম, বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, সরীসৃপ ইত্যাদি মৃৎপাত্রে উঠে এসেছে।
প্রদর্শনীতে টেরাকোটার কাজই বেশি। আধা-বিমূর্ত রীতিতে শিল্পীরা মৃৎপাত্রে ফুটিয়ে তুলেছেন লোকশিল্পের বিভিন্ন উপাদান। রাজা-রাণীর অবয়ব, বিভিন্ন আকৃতির মুখোশ এবং কৃষক-কৃষাণীর আঁকা ছবি টেরাকোটায় দেখা গেল। প্রদর্শনীর কাজ সম্পর্কে শিল্পীরা জানান, মৃৎশিল্পর্কে তাঁরা ভাস্কর্য এবং পেইন্টিংয়ের পর্যায়ে নিয়ে যেতে চেয়েছেন।
ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন কবি সমুদ্র গুপ্তকে প্রদর্শনীটি উৎসর্গ করা হয়। প্রদর্শনী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
সবাইকে আমন্ত্রণ রইল। আপনাদের উপস্থিতি নবীন শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×