somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাম রাজনৈতিক দল ১৮ দলীয় জোটের ডাকা হরতাল সমর্থন না জানিয়ে প্রমান করেছে তারা নিজেদের জন্যই কথা বলেন

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সবচেয়ে বেশী রাজপথে কর্মসূচি পালন করেছে বাম রাজনৈতিক সংগঠনগুলো। বিগত কয়েকদিন আগে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবীতে তাদের ডাকা হরতাল পুলিশী পৃষ্ঠপোষকতায় সফল হয়েছিল। হরতাল শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী পরিষদের সদস্যরা হরতাল সফল হওয়ায় অভিনন্দনও জানিয়েছিল। কিন্তু সেই বাম দলের উপর জ্বালানী মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচি চলাকালে বাম রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর টিয়ারসেল ও রবার বুলেট পুলিশ খরচ করেছে। সেখানে বাম রাজনৈতিক দলের অনেক নেতা কর্মী রক্তাক্ত ও আহত হয়েছে। এখনো অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গত ৪ জানুয়ারী ২০১৩ রাতেসরকার জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করলে বিএনপির পূর্ব ঘোষনা অনুযায়ী ৬ জানুয়ারী রবিবার সারা দেশেব্যাপী ১৮ দলীয় জোট সাংবাদিক সমম্মেলনের মাধ্যমে হরতাল আহব্বান করে। ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন এই হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে। কিন্তু অত্যণ্ত দুঃক্ষের সাথে দেখা গেলো এই হরতালের প্রতি বাম রাজনৈতিক দলের কোন সমর্থন নেই।

এতে প্রমানিত হয়, এখনো জাতীয় সমস্যায় সকল বিরোধী রাজনৈতিক দল এক হতে পারেনি। নিজেদের রাজনৈতিক সংকীর্নতার কারনে এবং প্রগাঢ় দেশপ্রেমের অভাবে যে যার মতো যখন তখন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে বাম রাজনৈতিক দলের শীর্ষনেতা জ্বালানী বিশেষজ্ঞ যদিও তার বক্তব্যে বলেছেন- তেলের দাম বৃদ্ধির মাধ্যমে সরকার জনগণের পকেট ছিনতাই করছে।
তিনি বলেন, ‘‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সাধারণ মানুষের খরচ বেড়ে যাচ্ছে। এ দাম বৃদ্ধির মাধ্যমে সরকারি জনগণের পকেট ছিনতাই করছে।’’ ‘‘বিশ্বব্যাংক ও আইএমএফকে খুশি রাখতেই কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্র চালু করে, অথচ তেল ভিত্তিক রাষ্ট্রায়ত্ত্ব বিদ্যুতকেন্দ্রগুলো চালু করা গেলে উৎপাদন ব্যয় অনেক কমতো। এর ফলে মানুষের জীবন-যাত্রার ব্যয়ও কমবে।’’ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম-এ ত তথ্যে সঠিক নয় বরং ‘‘আইএমএফ’র কাছ থেকে তিন বছর ব্যাপি একশ’ কোটি টাকা ঋণের আলোচনা চলছে। বলা হচ্ছে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম। অথচ আমাদের দেশের প্রবাসী শ্রমিকরা ২৫ দিনে প্রায় একশ’ কোটি টাকা দেশে পাঠাচ্ছে। সুতরাং বৈদেশিক মুদ্রার সংকটের কথা সম্পূর্ণ বানোয়াট-মিথ্যা। একটি নির্দিষ্ট গোষ্ঠীর মুনাফার জন্য কুইক রেন্টালের পরিকল্পনাসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হচ্ছে।’’ আর গরিব অসহায় মেহনতি মানুষের জীবনকে দুবিসহ করা হচ্ছে।

সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের কৃষকরা। তারা ধান উৎপাদন করতে জমি সেচের প্রয়োজনে যে জ্বালানী তেলের অতিরিক্ত অর্থ গুনতে হবে সেভাবে তারা ধানের প্রকৃত ন্যায্য মূল্য পাবে না। ফলে দেখা যাবে বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের সুদের বিনিময়ে টাকা ধার নিয়ে ধান উৎপাদনে সেই টাকা ব্যায় করলে প্রকৃত মূল্য না পাওয়ার কারনে ঘরে ঘরে কৃষকরা নতুন করে ঋনগ্রস্থ হবে। পারিবারিক ভাবে অসান্তি আর ভোগান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে। বিভিন্ন জেলা থেকে ঢাকায় কাচামাল আসার ক্ষেত্রেও পরিবহনের ভাড়া বেড়ে যাওয়ার কারনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও মূল্য বৃদ্ধি দাউ দাউ করে বেড়ে যাবে।

যাত্রীবাহী বাসের ভাড়া ইতিমধ্যে কয়েকগুন বাড়িয়ে দেয়া হয়েছে। ফলে যাত্রীদের সাথে বাসের কন্টাটরের হাতাহাতি, মারামারি বেড়ে যাবে। সবক্ষেত্রে একটি বিশৃঙ্খলা দেখা যাবে। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠবে।

এই সবকিছু উপলব্ধি করে ১৮ দলীয় জোটের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জোটের সবাইকে নিয়ে পরামর্শ করে ৬ই জানুয়ারী যে হরতাল আহব্বান করেছে সেই হরতালে যদি দেশের সকল দেশপ্রেমিক জনগন স্বতঃস্ফুর্ত সাড়া দিয়ে রাজপথে নেমে আসতো এবং তারা প্রকাশ্যে হরতালের পক্ষে জনমত ও বিবৃতি দিয়ে সংহতি প্রকাশ করতো তা হলে সরকার বাধ্য হয়ে আবারো জ্বালানী তেলের মূল্য কমানোর জন্য তরিৎ গতিতে সিদ্ধান্ত নিতে বাধ্য হতো।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×