এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ এক বিবৃতি দিয়েছেন জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান তপন ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, গতনির্বাচনে ডিজিটাল কারচুপিতে বর্তমান সরকার দলীয় উপনেতা সাজেদা চৌধুরির কাছে এই তরুন মেধাবী নেতৃত্ব এবং বিএনপির সাবেক সফল মহাসচিব কেএম ওবায়দুর রহমানের যোগ্য উত্তরসুরী শ্যামা ওবায়েদ পরাজিত হন। কিন্তু তিনি এলাকার জনগনের সাথে গত চার বছরে সুখে দুখে সময় দিয়ে আসছেন। এবং অসহায় নির্যাতিত মানুষের পাশে দাড়িয়েছেন।
বর্তমানে তিনি তার নির্বাচনী এলাকায় অনেকবেশী জনপ্রিয় আর নন্দিত। আর এই কারনেই ইর্ষান্বিত হয়ে সরকার দলীয় উপনেতা সাজেদা চৌধুরীর ইন্ধনে ছাত্রলীগের সোনার ছেলেরা শ্যামা ওবায়েদকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা করেছিলো। এই হামলায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে ৭জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার কর্মী বাহিনীরা তাকে নিরাপদ দুরত্বে সরিয়ে না দিলে সেদিন যে কোন অঘটন ঘটে যেতে পারতো।
নেতৃবৃন্দ বলেন, শুধু সালতাতেই নয়, শ্যামা ওবায়েদের নেতৃত্বে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এখন একটি সুসংগঠিত দল। বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা কমিটি, থানা কমিটি এমনকি ইউনিয়ন কমিটি ও গঠন হয়েছে। ঢাকাতেও শক্তিশালী কমিটি গঠন হয়েছে। এছাড়াও সীমান্তে হত্যাকান্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম রাজপথে প্রতিবাদ আন্দোলন করে থাকে।
কাটাতারে ফেলানীকে হত্যা করার পর সর্ব প্রথম মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ করেছিল, সেই থেকে ৭ই জানুয়ারী ফেলানী দিবস পালনেরও আহব্বান জানিয়েছে অন্যান্য সংগঠনের পাশাপাশি এই্ সংগঠনটি। সেই কারনেই জাতীয় ভাবেও বর্তমান সরকারের রোষানলে পড়েছে শ্যামা ওবায়েদ।
নেতৃবৃন্দ আরো বলেন, সেদিন যারা হামলা চালিয়েছিলো্ সেই ছাত্রলীগের সোনার ছেলেদের গ্রেফতার করে রিমান্ডে আনলে অনেক অজানা তথ্য বের হয়ে আসবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




