কারন এই মুহুর্তে তাকে সুচিকিৎসার জন্য পিজি হাসপাতালে হস্তান্তর করা একান্ত জরুরী হিসেবে দেখা দিয়েছে। সেই সময়ে শুধু মাত্র কোর্টে আনা নেয়ার জন্য এই রায় হাস্যকর। নেতৃবৃন্দ আরো বলেন, ইতিপূর্বে মহামান্য হাই কোর্ট তাকে জামিনে মুক্তি দিয়েছে, কিন্তু সরকার ইর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করে তাকে বন্ধী করে কারাগারে চিকিৎসা না দিয়ে হত্যার গভীর ষড়যন্ত্র করছে।
নেতৃবৃন্দ আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনাকাংখিত যদি কিছু হয় তা হলে দেশে বিদেশে দেশের ভাবমূর্তি দারুন ভাবে ক্ষন্ন হবে। সে কারনেই প্রধানমন্ত্রীর এখনই উচিত কারো কান কথা না শুনে আইনের গতিতে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্ত হতে পারে সেখানে তার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করার প্রয়োজনীয় নির্দেশ দেয়া।
নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাস ভবনে যাওয়াতেও উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের চলমান আলামত ভালো নয়। এই নীতি পরিহার না করলে ভবিষ্যৎতে তাদের জন্য কাশেমপুর কারাগার প্রস্তুত রয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




