তার মৃত্যুতে সারাদেশ এখন শোকে শোকাহত। এই নন্দিত সাহসী কলম সৈনিকের মৃত্যুতে ৮ জানুয়ারী ২০১৩, এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান তপন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্মলসেনের মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে যে ক্ষতি হলো, তা সহয়ে পূরনীয় নয়।
সাংবাদিক ঐক্যের জন্য তিনি বারা বার তাগিদ অনুভব করেছেন। এই মহান ব্যাক্তির মৃত্যূতে জাতি একজন নির্লোভ দেশপ্রেমিক কে হারালো। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, জাতীয় মানবাধকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব মিলন মল্লিক, সাংস্কৃতিক সংগঠন হুমায়ূন কবির বেপারী সহ প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




