somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাইকে কাঁদিয়ে নির্মলদা চলে গেলেন না ফেরার দেশে

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে কাঁদিয়ে নির্মলদা চলে গেলেন না ফেরার দেশে -মোঃ মঞ্জুর হোসেন ঈসা

সবাইকে কাঁদিয়ে সত্য নির্ভিক কলমযোদ্ধা, সকলের কাছে যিনি সমান গ্রহনযোগ্য ছিলেন সেই প্রিয় মানুষটি এখন মর্গের হিমে চিরনিদ্রায় শায়িত আছেন। বাইরেও প্রচন্ড শীত। শীতের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস, আদ্রর্তা ৮৭%। তার পরেও ঘরে কেউ বসে নেই। কারো উদ্দেশ্য তোপখানায় তার চিরচেনা পার্টি অফিসে, আবার কারো উদ্দেশ্যে জাতীয় প্রেসক্লাবে আবার কারো উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে। যেখানেই যাক না কেন, সকলের উদ্দেশ্যেই এক, তাদের প্রিয় ও শ্রদ্ধার মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে। অবহেলা, অযত্নে, সঠিক চিকিৎসার অভাবে তিনি সবাইকে কাদিয়ে বিদায় নিলেন। বিদায়ের পর বেদনার সুর খুব বেশী করে সকলেই বাজাতে শুরু করেছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে শোক জানায়নি এমন কেউ নেই। কিন্তু মৃত্যুর আগে এই প্রিয় মানুষটির উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্র যদি একবার রাষ্ট্রীয় খরচে বিদেশে নিযে যেত তা হলে হয়তো এখন এই আক্ষেপটুকু থাকতো না।

মৃত্যুর আগেই তিনি তার ভিটা-মাটি টুকু দান করে দিয়ে গেছেন কলেজ নির্মানের জন্য। নিজের দেহটাকে দান করেছেন মানুষের কল্যানের জন্য। নিজের জন্য তিনি হয়তো নিষ্ঠুর “মৃত্যু” অবশিষ্ট রেখেছিলেন। ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—এমন শিরোনামে প্রকাশিত যাঁর লেখা একসময় স্লোগানে পরিণত হয়, সেই নির্মল সেন, সবার প্রিয় নির্মলদা চলে গেলেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী, নিরহংকার ও নির্লোভ এই সাংবাদিক জীবনভর অবিচল ছিলেন বাম ও প্রগতিশীল আদর্শে।
গত ২২ ডিসেম্বর থেকে নির্মল সেন রাজধানীর বেসরকারি ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু তাঁকে আলিঙ্গন করে। অকৃতদার এই সংগ্রামী মানুষটির বয়স হয়েছিল ৮২ বছর। আজকে তার শবদেহতে ফুলে ফুলে ভরে যাবে, শোক বানী আর বিবৃতি প্রেসক্লাবের অফিস পাড়াগুলো ব্যাস্ত হয়ে পড়বে। শোক জানাতে এসে অনেকেই বিভিন্ন মিডিয়াতে বলবেন “চলে গেলেন সময়ের একজন সাহসী যোদ্ধা, আমরা তার বড়ই অভাব অনুভব করছি।” হয়তো বিভিন্ন কলমসৈনিকরা তার জীবনের বিভিন্ন উল্লেখযোগ্যদিক নিয়ে ফিচার লিখবেন, একসময়ে সবকিছুই থেমে যাবে। আবারো আগের নিয়মে সবকিছুই চলবে। সেখানে শুধু থাকবেনা আমাদের প্রিয় নির্মলদা।

প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদ গতবছর চলে গেছেন। এখন আর তার কথা তেমন ভাবে কেউ মনে করিনা। মনে করিনা, তারেক মাসুদ ও মিশুক মুনিরের কথা। আন্দোলনের স্বার্থে বার বার সাগর-রুনির কথা উচ্চারণ করলেও ফরহাদ খাঁ দম্পতি নিষ্ঠুর হত্যার কথা ভুলেই গেছি। ভুলে যাওয়াই আমাদের স্বভাব। তা নাহলে আমরা স্বাধীনতার ৪১ বছর পরও দিন দিন সামনের দিকে না এগিয়ে পেছনের দিকে যেতাম না।

আমাদের নির্মলদা’র সাথে খুব কাছাকাছি গা ঘেসে ঘেসে দাড়িয়েছিলাম জাতীয় প্রেসক্লাবের ঐক্যবদ্ধ সাংবাদিকদের সাগর-রুনি হত্যার প্রতিবাদে একসমাবেশে। সেখানে তার প্রিয় ভাইপো চন্দন সেন ও ছিলো। আজ সকালে চন্দনকে যখন মোবাইলে ফোন করলাম তখন সে বুকফাটা চিৎকার করে বললো, মঞ্জুভাই সবশেষ হয়ে গেছে। আমাদের মাথার উপরে আর কোন বটবৃক্ষ রইলো না। আজ তার লাশ গোলাপগঞ্জ কোটালীপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল সকাল ৯নায় জেঠু’র শবদেহ ঢাকায় দলীয় কার্যালয়ে নেয়া হবে, ১০টায় জাতীয় প্রেসক্লাবে এবং ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি এই কথাগুলো যখন লিখছিলাম কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিলো। একটি যন্ত্রনার তীব্রতা অনুভব করছিলাম। অনেক স্মৃতি সামনে ভেসে উঠছিলো। কিন্তু সময় গড়িয়ে তখন ৯টা ৪০ বাজে। এখনই ঘরথেকে না বেরুলে শেষ শ্রদ্ধাটুকু জানাতে পারবো না। তাই আর দেরী না করে আমার প্রিয়মানুষের শবদেহে শ্রদ্ধার শেষ ফুলটুকু নিবেদন করে মহান আল্লাহর কাছে এইটুকু প্রার্থনা করি। সকলের উপর মানুষ সত্য, তাহার উপর নাই। সেই সত্য, ন্যায় নিষ্ঠ মানুষটিকে আল্লাহ তুমি তার আত্মার শান্তি দান করো। …….. (চলবে)
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×