somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মূর্তি নিয়ে যুক্তি

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূর্তি নিয়ে যুক্তি
চোখের সামনে একটা খবর বার বার পাক পাড়ছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একদল ধর্মভণ্ড শিক্ষক মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণে বাঁধা দিয়েছে; উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে। কারণ সিলেট নাকি শাহজালাল আর শাহপরানের পুণ্যভূমি; সেখানে মূর্তি নির্মাণ করা পাপ অর্থাৎ ইসলামে নাজায়েজ। তাহলে জোর দিয়েই বলতে ইচ্ছে করছে, এই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্ত, তিন লক্ষ মা-বোনের ইজ্জত আর এক নদী রক্তের বিনিময়ে এসেছে; কোন ধর্ম নিয়ে আসেনি; এখানে ভাস্কর্য হবে না তো কোথাই হবে? একাত্তর সালে কেউ ধর্মের জন্য যুদ্ধ করেনি। সকল মুসলমান-হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ ছিল ভাই ভাই। ইসলাম যদিও বলে সকল মুসলমান ভাই ভাই কিন্তু সেদিন পাকিস্তানিরা মুসলমান হয়েও নারী ধর্ষণ করেছিলো সুতুরাং নির্দ্বিধায় বলা যায় যারা ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। ভাবতেই অবাক লাগে এরা চিন্তাচেতনায় শিক্ষক না বলদ। এরা নামকরা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীদের কী শিক্ষা দেবে? দেশের জন্য কী সুফল বয়ে আনবে? পাঠ্যপুস্তকের গণ্ডির মধ্যে নিজেদের বন্দী করে রেখেছে, অন্যদের বন্ধী করতে চায় ধর্মান্ধে। তাঁর যেটিকে মূর্তি বলছে এটি আসলে মূর্তি না, তারা তো নিজেরায় বোকার রাজ্যে বাস করছে, বুঝবে কী করে! কারণ তা পূজার জন্য তৈরি হয়নি, তা বহন করবে আমাদের ইতিহাস, ঐতিহ্য, বাঙালীর জাতিসত্ত্বা, মুক্তিযুদ্ধের অমরগাথা গৌরবভাণ্ডার। এরা আসলে মানুষের ধর্মীও অনুভূতিতে আঘাত করে পুরো জাতিকে মুক্তিযুদ্ধ চেতনার বাইরে রাখতে চায়; যে কাজটি করে জামাতি, শিবির, মৌলবাদী; এখনো করে আসছে। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র হিসাবে আমি হতভম্ব! কী করে এই শিক্ষিত সমাজ এতো মূর্খ হতে পারে? আমরা যাই ভাবি না কেন ওরা মূর্খ না, ওদের অন্তঃরে গাঁথা আছে মৌলবাদের কালো থাবা, মস্তিষ্কে আসে অন্ধবাসনা। এক সালের নির্বাচনের আগে মাওলানা নজরুল ইসলাম বলেছিলেন,( লোকমুখে শুনেছি) আওয়ামীলীগকে ভোট দিলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে( নাউজুবিল্লাহ)। অন্য একজন বলেছিলেন, যে আওয়ামীলীগকে ভোট দেবে আমি তার জানাজা নামাজ পড়াব না। এভাবেই তারা এক সালের নির্বাচনে সফল হয়েছিলো। সাইদির অশিক্ষিত অন্ধ ভক্ত জন্মেছিল। ধর্মের তো কোন হাত পা নেই যে ওদের লাথি মারবে, যে যার ইচ্ছা সেভাবেই ধর্ম নিয়ে খেলে যাচ্ছে। এখন শিক্ষিত জাতি সচেতন হয়েছে বটে কিন্তু ভণ্ডপণ্ডিতেরা থেমে নেই। এরা এদেশে বাস করেও পাকিস্তান ভুলতে পারেনা, কি করে ভুলবে? বঙ্গবাণী কবিতায় কবি আবদুল হাকিম কি স্বাদে বলেছিলেন, তাহার জন্ম নিন্নয় ন জানি! জাহাঙ্গীরনগর, বুয়েট সব শিক্ষক আন্দোলনে জামাত শিবিরের প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া যায়; নিচ্ছয় এখানেও বাদ যাবে না। একাত্তরের দালাল, রাজাকার, যুদ্ধাপরাধী, নারীধর্ষক, সম্পদলুণ্ঠনকারীদের যখন বিচার কাজ চলছে ঠিক তখন তাদের সবখানে স্বকীয় হয়ে এদেশের মুক্তিচেতনাকে বাঁধা দেওয়া মনভাব দেখা যাচ্ছে। তাই চুপ করে থাকলে একদিন ওরা এদেশকে পাকিস্তানের হাতেই তুলে দিবে অর্থাৎ জঙ্গিতে ছেয়ে দিবে। আশা করি সরকার তাদের কঠোর হস্তে দমন করবে। এই স্বারকলিপি প্রদানকারী শিক্ষকেরা দেশের শত্রু, জাতির শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, ধর্মের শত্রু। এরা তা নিজ স্বাক্ষরেই প্রমাণ দিয়েছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরী যাতে কেউ যেন মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত হানার দূরসাহস না পায়। শেষ কথাটা অনেকক্ষণ ধরে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ধর্মান্ধরাই ভাঙছে মসজিদ-মন্দির-উপাসনালয়; যে কেবল ধর্মের লাগি সাজিয়েছে কাজী (অপধর্ম! কোন ধর্মই অন্যায় সমর্থন করে না) সে তো বিবেক ঘাতক।
১০ জানুয়ারি ২০০১৩ মোরশেদ আনাম

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×