somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেলাল জোয়ার্দারের জীবনের গল্প – ৩ (এবং ঈদ মোবারক)

০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ এটি একটি সিরিজ গল্প ]
বেলাল জোয়ার্দারের জীবনের গল্প – ১
বেলাল জোয়ার্দারের জীবনের গল্প – ২

শেষ পর্যন্ত রুস্তমকে হাসপাতালে নেয়াই লাগলো । ডাক্তার বলেছে মাথায় নাকি প্রচণ্ড আঘাত পেয়েছে সে । এই তিনদিন হয়ে গেলো কিন্তু এখনও জ্ঞান ফিরেনি তার । রুস্তম এমনিতে খুব শক্ত শরীরের মানুষ । সহসা সে অসুস্থ হয়না । সর্বশেষ সে কবে অসুস্থ হয়েছিল তা ঠাউর করা মুশকিল বটে । রুস্তমকে নিয়ে আসলে এই তিনদিন অনেক দৌড়াদৌড়ি করছে সবাই । করিম জোয়ার্দার তো অফিসে ছুটিই নিয়ে নিয়েছে এক সপ্তাহের জন্য । একদিক থেকে তার জন্য ভালোই হয়েছে বেলাল জোয়ার্দার মানে তার প্রিয় এই বড় ভাইটির সাথে তার যে এত সময় কাটানোর ইচ্ছা, তার কিছুটা হলেও পূরণ হবে । কিন্তু রুস্তমের এই অবস্থা নিয়ে সবাই চিন্তিত । বিশেষ করে মিসেস নাজমা জোয়ার্দার এই তিনদিন হাসপাতালে এতটা দৌড়াদৌড়ি করছেন যে বাসায় বাচ্চাগুলোকে ভালো করে দেখাশুনাও করতে পারছেন না । আসলে রুস্তম মিসেস নাজমা জোয়ার্দারের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে এই কয়দিনে । রুস্তম মিসেস নাজমা জোয়ার্দারকে নিজের বড় বোন বলে ডেকেছে । তাইতো ভাইয়ের এমন কষ্টে বোন ভালভাবে ঘরে শান্তিতে থাকতে পারছে না । বেলাল জোয়ার্দারের যে আরও দুইজন চাচাতো বোন এবং দুইজন চাচাতো ভাই ঢাকায় থাকে তারা সবাই রুস্তমকে দেখতে কাল হাসপাতালে এসেছিল । অবশ্য কালই সবাই চলে গেছে । ডাক্তার এও বলেছে সম্ভবত আজকেই রুস্তমের জ্ঞান ফিরে আসবে ।

বিকেলের দিকে রুস্তমের জ্ঞান ফিরলো । তবে ভালভাবে হুশ ফিরেনি । সবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ঠিকি কিন্তু তাকানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে কাউকে চিনতে পারছে না । জ্ঞান ফেরার পর ডাক্তার এসে একবার দেখে গেছে । কয়েকটি ঔষুধ লিখে দিয়ে গেছে । এই তিনদিন যেহেতু রুস্তম কোন ভারি খাবার খেতে পারেনি তাই ডাক্তার বলে গেছে খাবার খাওয়ার পর এই ঔষুধগুলো খেতে । রুস্তমকে এখনকিছু জিজ্ঞেস করে লাভ নেই । করিম জোয়ার্দার একবার অবশ্য ভেবেছিল পুলিশকে খবর দেয়া যায় কিনা কিন্তু ভালভাবে সবকিছু না জেনে পুলিশকে ডাকা বোকামি হবে, সেইটা করিম জোয়ার্দারকে বুঝিয়ে বলেছিল বেলাল জোয়ার্দার । এইটি একটি প্রাইভেট হাসপাতাল । অনেক খরচ । এই তিনদিনে প্রায় পঁচিশ হাজার টাকার মত খরচ হয়ে গেছে । খাবার খরচ বাদেই । রুস্তমকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে বেলাল জোয়ার্দারের ইচ্ছাতে । অবশ্য কেউ অন্য কিছুই বলেনি মানে সরকারি হাসপাতালে নেয়ার কথা বলেনি ।

পরেরদিন সকাল ১১ টার নাগাদ পুরোপুরি হুশ ফিরে পেল রুস্তম । সবাই বিশেষ করে মিসেস নাজমা জোয়ার্দার তাকে তড়িঘড়ি করে আসল ঘটনার কথা জিজ্ঞেস করলো । কিন্তু রুস্তম যা বললো তাতে তো সবার আক্কেলগুড়ুম । আসলে আর দশ-পনের দিন পরেই ঈদ-উল-আযহা মানে কুরবানির ঈদ । তাই এখন থেকেই সবাই গরু-ছাগল-উট-দুম্বা কিনায় ব্যস্ত । তো রুস্তম যখন রিকশা ডাকতে রিকশাস্ট্যান্ডে পৌছায় তখন দেখে সেখানে কোন রিকশা নেই । তাই সে একটু সামনে এগিয়ে যাবার চিন্তা করে । কিন্তু একটু সামনে যেতেই সে দেখতে পায় যে একটি রাগী গরু দড়ি ছিঁড়ে তার দিকে এগিয়ে আসছে । এমনকি গরুর সাথের লোকজনও গরুকে সাম্লাতে হিমসিম খাচ্ছে তথা ব্যর্থ হচ্ছে । গরুর ভয়তে রুস্তম পিছন দিকে দৌড় মারতে উদ্যত হয় কিন্তু পিছন ঘুরতেই হঠাৎ একটি ইটের সাথে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে । এরপর কি হয়েছে তার আর মনে নেই । এই কথা শুনে বেলাল জোয়ার্দার ছাড়া বাকী সকলেই জোরে হেসে উঠলো । শুধু বেলাল জোয়ার্দার মিটমিট করে হাসতে লাগলো আর ভাবতে লাগলো কি তেজি গরু রে বাবা, গ্রামের ছেলেকেই নাকানিচুবানি খাওয়ালো । তারমানে সবাই ব্যাপারটা যতটা সিরিয়াস ভেবেছিল আসলে ততটা সিরিয়াস নয় । সবাই যেন হাফ ছেড়েই চিন্তা থেকে বাচলো ।

(চলবে)


পরিশেষে আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ-উল-আযহার অনেক অনেক শুভেচ্ছা ...... এই ঈদ আপনার জিবনে বয়ে আনুক অনাবিল শান্তি আর সাফল্য ... ঈদ মোবারক
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×