somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদুল আযহার ছুটি কাটাতে গ্রামের বাড়ী অত:পর তাঁবুবাস।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদুল আযহার ছুটি কাটাতে গ্রামের বাড়ী বগুড়াতে পৌছাই রাত আটটায়। মা, সকল ভাই, ভাই বউ, ছেলে-মেয়ে, বোন, দুলাভাই ও ভাগ্নিদের নিয়ে বাড়ী একবারে লোকজনে রমরমা। গত পাঁচ ছয় বৎসরে এভাবে সকলকে একসাথে নিয়ে ঈদ উদযাপন করা হয়নি। রাত্রি বেলা খাবারের পর হই হট্টগোল, গল্পো গুজবে রাত্র প্রায় বারটা বাজতে চললো। যেহেতু গত দশ বৎসর যাবত কেহই আমরা গ্রামের বাড়ীতে থাকি না তাই সকল সুবিধাবাদি নিয়ে রাত্রি যাপন করাটাও একটু কষ্টকর।

খাওয়া-দাওয়ার পর সকলকে ঘুমানোর জায়গার ব্যবস্থা করে দিয়ে ভাবছি কি করা যায়? চাঁদনী রাত বাড়ীতে থাকার জায়গারও সংকুলান হচ্ছে না। একটু ভিন্নভাবে রাতটা কাটালে কেমন হয়? হঠাৎ মনে পরলো থানচির প্রোগ্রাম উপলক্ষে ইতোমধ্যেই বেশ কয়েকটি তাঁবু কেনা আছে, তার মধ্যে একটি তাঁবু আমার গাড়ীতেও আছে। বাপ দাদা ও আমার জন্মস্থান বুকে ভয় ভীতিও কম, তাই গাড়ীটা নিয়ে একটা নিরিবিলি স্থানে গেলাম ও জঙ্গলের পাশে উপযুক্ত স্থানে তাঁবুটা সেট করলাম। ভিতরে ম্যাট ও বালিশ পেতে শুয়ে পরলাম একা একা। চারিদিকে ঝিঁ ঝিঁ পোকার ডাক দিগন্ত বিস্তৃত শস্য ক্ষেত। মাঝে মাঝে মৃদু মন্দ বাতাস বইছে। কেমন যেন একটা ভালো লাগা তৈরি হলো। আকাশের দিকে তাকিয়ে দেখছি কত মেঘ এদিক থেকে ওদিক উড়ে যাচ্ছে, কিছু সময় পর মেঘগুলো আবারও চাঁদকে ঘিরে ফেলছে। মেঘগুলো যেন চাঁদকে ঢেকে রাখার অব্যর্থ চেষ্টা চালাচ্ছে। কিছু সময়ের জন্য সফল হলেও আবারো ব্যর্থ হচ্ছে। কিন্তু চাঁদের আলোর উজ্জ্বলতাকে ম্রিয়মাণ করতে পারছে না। জোস্নার আলোয় ভেসে গেছে দিগন্ত সে এক অপুর্ব অনুভুতি।

এলোমেলো অনেক চিন্তা ভাবনা মাথার ভিতর ঘুড়পাক খাচ্ছে। ভাবছি জীবনটা আসলে তখনি অনেক সুন্দর ছিল, যখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের টানে বা কাদঁতাম না কষ্টের কারণে আর এখন? ভাবগুলো ভাবনার রাজ্যে ঘুড়তে ঘুড়তে এক সময় ঘুমের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে ভাবনাগুলোর ইতি টানে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×