রাণীর অভিসার
বামন মূল্লুকে এক প্রতাপশালী রাজা ছিল। রাজার ঘোড়াশালে ঘোড়া , হাতি শালে হাতি, আর বাগান ভর্তি পাখি ছিল। পাখি ছিল বলেই ছিল ফুল। কি ছিল না রাজপ্রাসাদে? সবই ছিল, শুধু রাণীর মনে সুখ ছিল না। রাজকর্ম শেষে রাজা ঘরে ফিরত গভীর রাতে। তাতে প্রজাদের মনে সুখ ছিল কিন্তু শরীর দহনে রাণীর মনে সুখ ছিল না। গভীর রাত অব্দী জেগে থাকত রাণী, একা। মনে তার দুখ পাখির নিত্য আসা যাওয়া। দেহ ফুলে তার না ফোটা সুঁই এর বেদনা। বসন্ত আসে তার জীবনে শীতের কৃচ্ছতা নিয়ে। উদাসী রাণী নির্বাক পাথর হয়ে বসে থাকে জানালায়। ভাবে এই বুঝি উম্মত্ত সমুদ্র স্রোত ভাসাতে এলো তাকে। যে ক্ষয়ে কষ্টে আছে, যে কষ্টে আনন্দ আছে তা-ই তার সদা জাগ্রত আকাঙ্খা। একদিন সত্যই সেই দিন এলো। সে এলো- তীব্র স্রোতে রাণীকে ভাসায়ে। সামান্য রাজকর্মচারী, পেয়াদা পুত্র। প্রত্যহ সন্ধ্যা থেকে গভীর রাত অব্দী চলতে থাকলো পাথর আর ফেনীনীভ স্রোতের খেলা। এ যেন অন্তহীন খেলা। সমাজ, সংসার, ধর্ম- অধর্ম, অবনতী ও পরিণতী সবই পরাভূত হলো এ খেলায়। বুদ্ধীমতী রাণী খোলা দরজায় পোষা কুকুর বসালো। দূর থেকে রাজাকে আসতে দেখলেই কুকুর ঘেউ ঘেউ করত। রাণী সহজেই খিড়কী দরজা দিয়ে পেয়াদা পুত্রকে বের করে দিত। এভাবেই রাত্রী যেতে লাগল। রাড়তে লাগল রাজার সন্দেহ। প্রতি রাতে ঘরে ঢুকেই রাণীর আলু-থালু শাড়ী, অগোছালো বিছানা; যেন কচু বনে কেউ শুয়োর ঢুকিয়েছে । আর নিয়মিত কুকুরের চিৎকার রাজার সন্দেহের নতুন মাত্রা যোগ করলো । কুকুরটাকে সে মেরেও ফেলতে পারে না- হাজার হলেও রাণীর কুকুর বলে কাথা। আবার পাহারারত অবস্থা থেকে অন্যত্র সরাবে তাতেও সমস্যা। কুকুর চিৎকারে রাণী পাছে টের পায় । অনেক ভেবে ভেবে রাজা এক ফন্দি আটলো। তলব করলো পেয়াদাকে। হুকুম করলো রাজ্যের ভেতর থেকে সবচেয়ে সুন্দরী কুত্তীকে বের করে আনো। রাজ হুকুম তামিল করলো পেয়াদা। সুন্দরী এক শ্বেতাঙ্গী কুত্তী এলো রাজপ্রাসাদে। গভীর রাত্রে শয়ন করে দিকে কুত্তিকে নিয়ে রাজা এলো । রাণীর কুকুর তরুনী কুত্তিকে দেখে মালিকের হুকুম গেল ভূলে । নিশব্দে দৌড়ালো সে রাজার ছেড়ে দেওয়া কুত্তীর পেছনে। শয়নকে খোলা দরজায় দাঁড়িয়ে রাজা দেখলো পাথরের ক্ষয় আর স্রোতের অবক্ষয়। ক্রোধান্বিত রাজা তরবারি কোষমুক্ত করে দু’জনকে দ্বি-খণ্ডিত করলো।
নীতি বাক্যঃ অভিসারে অভিসারক্ষম পাহারাদার না রাখায় ভালো।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।