somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানা অজানা

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতায় গেলে খালেদা জিয়ার আগামী সরকারের নয়া ফর্মুলা:

* সংবিধানে ব্যাপক পরিবর্তন আনা হবে।
* প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে।
* বিশিষ্টজনেরা সরকারের পাশে থাকবেন।
* সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট।

আগামী দিনে ক্ষমতায় আসতে পারলে বিএনপি সরকারের রূপরেখা ও পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ পরিবর্তন করার জন্য সংবিধানেও প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এজন্য দলের সিনিয়র নেতাদের নিয়ে কি কি করতে হবে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। নয়া ফর্মুলার মধ্যে রয়েছে-

* প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাগাভাগি। এখন প্রেসিডেন্টের তেমন ক্ষমতা নেই। প্রেসিডেন্টের ক্ষমতা কিছুটা বাড়ানো হবে।
* সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। একটিতে থাকবেন নির্বাচিত প্রতিনিধিরা। আর একটি থাকবে উচ্চ কক্ষ। উচ্চ কক্ষের সদস্য হবেন সরকার কর্তৃক মনোনীত দেশের বিশিষ্টজনরা। সেখানে আইনজীবী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, চিকিৎসক, রাষ্ট্রবিজ্ঞানী, প্রকৌশলী, সাংবাদিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি। দেশের সৎ ও মেধাবী আছেন যারা রাজনীতি করতে চান না কিন্তু দেশের মঙ্গল ও ভালো চান তাদের কাজে লাগাতে চাইছে বিএনপি। এ কারণে তাদের সংসদের দ্বিকক্ষে বসাবেন। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতের মতো বিশ্বের বিভিন্ন দেশে থাকা দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করতে চান। সেখানে রাষ্ট্রপতি/সরকার দেশের সুশীল সমাজের ব্যক্তিদের সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচিত করেন। যুক্তরাষ্ট্রে উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ কংগ্রেস, যুক্তরাজ্যে উচ্চকক্ষ হাউস অব লর্ডস, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্ট, ভারতে উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা নামে অভিহিত। সেখানে সংসদের নিম্নকক্ষ আইন প্রণয়ন করে আর উচ্চকক্ষ তা অনুমোদন করে। তারা অনুমোদন করা ছাড়া কোনো আইন আরও পর্যালোচনা জন্য পাঠানো ও কি কি করণীয় সে ব্যাপারেও সুপারিশ করে। বিএনপিও দুটি কক্ষ করে দুটির আলাদা নামকরণ করতে চাইছে।
* মন্ত্রী পরিষদও এখনকার মতো হুবহু হবে না। সেখানেও পরিবর্তন আনা হবে।
* দুর্নীতি দমন কমিশনের আইন সংশোধন করে এটাকে আরও শক্তিশালী করা হবে, যাতে করে বর্তমান সরকারের যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।
* সংসদ নির্বাচনের জন্য স্থায়ীভাবে নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার বিধান করা হবে। আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যেসব ভুল-ত্রুটি রয়েছে তা দূর করা হবে। আগামী দিনে যাতে এ ব্যবস্থা অন্য কোনো দল ক্ষমতায় এলেও বাতিল করতে না পারে সে ব্যবস্থা করা হবে। আদালতের রায় থাকার কারণে ওই সরকারের নাম ভিন্ন হতে পারে। এছাড়াও ওই সরকারের কর্মকাণ্ড মনিটরিং করতে ও উপদেশ দিতে শক্তিশালী উপদেষ্টা টিমও গঠন করা হবে।
* বিএনপি কেবল ১৮ দলীয় জোট নিয়ে এককভাবে ক্ষমতায় এসেই সন্তুষ্ট থাকতে চাইছে না। তারা চাইছে যারা দেশের সব বিষয় নিয়ে ভাবেন, কথা বলেন এবং সরকারের সমালোচনা করেন তাদেরও সঙ্গে রাখতে। এতে সুবিধা হচ্ছে- এক· তাদের সরকারের অংশীদার করা গেলে সরকারকে তারা পরামর্শ দেবেন। সরকারের কাজের মান বাড়বে, সাফল্য বেশি আসবে। অন্যদিকে সরকারের সমালোচনাও কম হবে।
* বেগম খালেদা জিয়া রাজনীতিতেও একটি বড় পরিবর্তন আনতে চাইছেন। তা হচ্ছে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মনোভাব না দেখানো। রাজনৈতিক নেতাদের নামে মিথ্যা মামলা না করা এবং কোনো দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের ছাড় না দেওয়া।
* ক্ষমতায় আসতে পারলে ২০০১ সালের মতো আবারও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে ২০০৭ সালের পর থেকে ২০১৩ সাল পর্যন্ত যেসব বড় বড় দুর্নীতির ঘটনা হয়েছে ওইসব ঘটনার বিষয়ে দুদককে দিয়ে অনুসন্ধান ও তদন্ত করে ব্যবস্থা নেবেন। পদ্মা সেতুর দুর্নীতির তদন্ত করাবেন, প্রয়োজনে পুনরায় তদন্ত করাবেন। ডেসটিনি ও হলমার্ক কেলেঙ্কারির হোতাদের বিচার করবেন।
* বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদের হত্যাকারীদের মধ্যে যারা চিহ্নিত তাদের ছাড়াও পেছনের সবাইকে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
* আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। এ বিচার আন্তর্জাতিক মানের করবেন। যারা এখনও সত্যিকারের মানবতাবিরোধী অপরাধী হলেও বিচারের আওতায় আসেননি তাদেরও বিচার করবেন।
* জাতীয় সংসদ নির্বাচনসহ সব গুরুত্বপূর্ণ নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগানো অর্থাৎ সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন।
* এখন প্রশাসনে ব্যাপক অস্থিরতা রয়েছে। এ অস্থিরতার কারণে সেখানে ভয়ানক অবস্থা বিরাজ করছে। সেটি যেকোনো সময় একটি সরকারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই বিবেচনা করে তিনি প্রশাসনে দলীয় বিবেচনা না করে, যারা যোগ্য ও মেধাবী ওইসব প্রার্থীদের নিয়োগ ও কর্মকর্তাদের পদোন্নতি দিবেন। তার পরিকল্পনায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পরিকল্পনা রয়েছে। কিভাবে পদ সংখ্যা আরও বাড়ানো যায় ও শূন্য পদ পূরণ করা যায় সেগুলোও বিবেচনা করছেন। স্থানীয় সরকার, প্রশাসনের মধ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে জাবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে চান। যেসব সেক্টরে গত কবছরে দুর্নীতির শীর্ষে রয়েছে ওই সব সেক্টর দুর্নীতিমুক্ত করে বিচার ব্যবস্থা, পুলিশ, স্থানীয় সরকারসহ প্রশাসনে দলীয়করণ না করে মেধার মূল্যায়ন করবে।

এ ধরনের নানা পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী দিনে নতুন ধারার সরকারের ফর্মুলা করছেন তারেক রহমান। ওয়ান ইলেভেনের সরকারের তরফ থেকে শিক্ষা নিয়ে তার এটাই উপলব্ধি হয়েছে আর যাই হোক, দেশে কোনোভাবেই সেনা সমর্থিত সরকার আসতে দেওয়া যাবে না। রাজনৈতিক নেতাদের ব্যর্থ হওয়া যাবে না। তারা ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যাবে। তিনি বিভিন্ন দেশের সরকার ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে ফর্মুলা তৈরী করছেন। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়া আগামী দিনে ক্ষমতায় এলে নতুন ধারার সরকার গঠনের কথা বলেন। ঘোষণা নতুন হলেও ওই সরকার গঠনের বিষয়ে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারাও কাজ করছেন।

নিউজ সুত্র: আমাদের সময়।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×