জানা অজানা
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"বিখ্যাতদের মজার ঘটনা"
-----------------------------
তখন সপরিবারে কাজী নজরুল থাকেন কেষ্টনগরে। তাঁর আর্থিক অবস্হা তখন খুবই শোচনীয়।একদিন বিকালে তিনি ঝড়ের বেগে কল্লোল অফিসে ঢুকেই কল্লোলের সম্পাদক সুরেশচন্দ্র মুখোপাধ্যায় কে বললেন,“শিগগিড়ই গোটা কয়েক টাকা যোগাড় করে দে,হাঁড়ি আজ শিকে থেকে নামে নি।তোরা যদি টাকার যোগাড় করে দিতে পারিস তাহলে নামবে।আমাকে এক্ষুণি কেষ্টনগরে ফিরে যেতে হবে।দেরী করলে চলবে না।ছোট ছেলেটার অসুখ।” টাকার যোগাড় হলো।নজরুল চলে গেলেন।কিন্তু মুহূর্ত মধ্যে ফিরে এলেন।হাতে তাঁর একখানি কাগজ।সেটা নৃপেন বাবুর গায়ের উপর ছুঁড়ে দিয়ে মনে করার ভঙ্গীতে বললেন,“ভুলে গিয়েছিলাম,ট্রেনে আসতে আসতে লিখে ফেলেছি।দেখিস যদি চলে তো চালিয়ে চালিয়ে দিস। ”কাগজটা ছিলো ট্রেনের একটা হ্যান্ডবিল।তার উল্টোপিঠে কাঁপা কাঁপা পেন্সিলের লেখা। বুঝতে কষ্ট হয় না যে,কেষ্টনগর থেকে কল্লোল অফিসে ট্রেনে করে আসার সময় সেটা লেখা হয়েছে আর ট্রেনের ঝাঁকুনিতে লেখাগুলো কেঁপে গেছে। পাঠোদ্ধার করে দেখা গেল যে,লেখাটি কাজী নজরুলের বিখ্যাত গজল “বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসালে আজি দোল”।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন