জানালা আজ বন্ধ আমার
নিঃশ্বাসে নেই রঙ
জমে আছে শব্দগুলো
ঠিক ভেতরটায় নেই কোন ভুল
বলবো বলবো বলা হয়নি
শেষ অধ্যায়ের নিঁখুত ক্ষোভ
লাভ-লোকসান নিয়ে আর ভাবিনা
জীবনটায় যখন একটা আস্ত ভুল
কখনো কখনো ভয় পেয়ে যাই
আইস-ব্রেকিং ঘটবে কি এখন?
গল্পরা আজ আমায় গল্প শোনায়
কবিতা কি আর আমায় খুঁজে পায়
একই বেডের শেষ প্রান্তে
দুরত্ব যদি হয় এতখানি
মান-অভিমানের প্রশ্নের মুখে
দুরত্ব আরো বেশি এই দূরপ্রান্তে
স্মৃতিগুলো সব জিতে যায়
নিষ্পলক দৃষ্টি আজ হাসে
আত্মবিশ্বাস বেড়েছে বটে
ফোনকল রেকর্ড থেকে যায়
দিন চলছে ঘড়ির কাঁটায়
শব্দগুলো যে আরো বেড়ে যায়
বিস্ফোরণ ঘটবে বুঝি
অনেক কথা বলার আছে তাই
.
ভেবেছিলাম আমি গায়ক হব
শুনবে কেউ আমার পথভোলা গান
শ্রোতা আজ বড়ই বেখেয়াল
সময় যে হয় না তাঁর
আমি না হয় শূন্যই থেকে গেলাম
বলবে শব্দ? শ্রোতা হব
শিল্পীর ধাঁচে আঁকবে সেই ছবি?
গায়ক হবার আর ইচ্ছেটা যে আর নাই
বাদ দেই, আমার শব্দ আজ আমারই থাক
শেষবেলায় কেউ ডাক দিয়ো না আর
কিন্তু বুকের ভিতর আজও চিমটি কাটে
অনেক কথা বলার ছিলো যে তাই।
.
তারিখঃ ১১/০৩/২০১৭
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



