সুয়াইদ ইবনে মুকরিন (রাঃ) থেকে বর্ণিত যে, একদা জনৈক ব্যক্তি তার এক বাঁদীকে চড় মারল, তখন সুয়াইদ তাকে বললেন, তুমি কি অবগত নও যে, (মানুষের) মুখমন্ডল হারামর (অর্থাত মুখের ওপর আঘাত করা নিষিদ্ধ?)...
সহীহ মুসলিম, খন্ডঃ৬, হাদীস নং-৪১৫৭
মুয়াবিয়া ইবনে সুয়াইদ (রাঃ) বলেন, একদা আমি আমাদের একটি গোলামকে চপোটাঘাত করেছিলাম, তাই আমি পালিয়ে যাই। পরে যোহরের অল্পক্ষণ পূর্বে ফিরে আসি এবং আব্বার পিছনে নামায পড়ি। পরে তিনি আমাকে ও তাকে (গোলামটিকে) ডাকলেন। অতঃপর গোলামটিকে বললেন, তার (আমার) থেকে এর প্রতিশোধ নিয়ে নাও। অর্থাত তাকেও একটি চড় লাগিয়ে দাও।...
সহীহ মুসলিম, খন্ডঃ৬, হাদীস নং-৪১৫৪
আবু মাসউদ আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি আমার এক গোলামকে মারছিলাম। এমন সময়, 'হে আবু মাসউদ জেনে রেখো, আল্লাহ তার পক্ষ হয়ে তোমার থেকে প্রতিশোধ গ্রহণ করতে অনেক বেশী শক্তিশালী'- এ বলে আমার পেছন থেকে আমি একটি শব্দ শুনতে পেলাম। আমি সে দিকে লক্ষ্য করতেই দেখলাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে আযাদ, আমি তাকে মুক্ত করে দিলাম।
উত্তরে তিনি বললেন, "যদি তুমি এ কাজ (আযাদ না করতে)তাহলে জাহান্নামের আগুন তোমাকে স্পর্ষ করতো।"
সহীহ মুসলিম, খন্ডঃ৬, হাদীস নং-৪১৬১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


