দিন যায়, বর্ষ যায়, নতুন হাঁসের নদ
ভরে ওঠে নতুন পানিতে, টাটকা পালকের ঢেউয়ে ভেসে যায়
শিশুপলকের অসংখ্য ব্যগ্রধ্বনি। খেজুর কাঁটার
মুখের দিকে মুখ এগিয়ে ভাবি -
যারা পুরনো শ্যাওলায় মৃত হাঁসের পালকে শুবার জন্য অধীর আগ্রহে
বসে আছে, আহা! তারা মাথা নিচু -
শিরদাঁড়া ভেঙে যাওয়া নিস্তব্ধতায় তারা ভেলকি পছন্দ করে।
হাঁটুর ভিতর নদীশূন্য হাওয়ায় কতশত আহাজারি,
পাওয়া না পাওয়ার জবাফুল কদমের ঘ্রাণ এদের নাগালে ছিল,
অবহেলায় ঠেলে দিয়েছে
দুঃছাই বলে।
এরা ভিন পাড়ার লোক। কাউকেই আপন মনে হয় না।
এদের পালক তোশকের উপর দাঁড়িয়ে দেখি -
পশ্চিমাকাশের দিক থেকে শতশত হাঁসপাখি উড়ে আসছে আমাদের
দেশে, খানা-খন্দে-ডোবা-নালা-লেকে।
অবসর পেলে তাদেরকে তাড়াতে তাড়াতে নিয়ে যাই
নতুন হাঁসের নদে।
চৌদিকে জেগে ওঠে কটাক্ষের বন, মিথ্যাবাদীরা
বৃষ্টির দিনেও আশ্রয় খোঁজে মৃত পালকের তোশকে-বালিশে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



