উন্মাদের অশ্রুশাস্ত্রের প্রতিটি পাতায় ঝাপসা নৌকা
শাদা বালির নিচে পুঁতে রাখা হৃদপিণ্ডের শব্দ সমুদ্র গর্জনে মিশে যাচ্ছে
ম্যাচবাক্সের শলাকায় জ্বলে উঠছে জন্মদাগ
কালো ফুলের ছিপছিপে পাপড়ি। বেজে উঠছে বিবস্ত্র
ধুলোর মন্দিরায় গুহাকালের স্তন।
বৃক্ষান্তরে নিঃশব্দে প্রতীক্ষারত বনবিড়ালের থাবায় সেতার-বাদকের
আঙুলগুলো হয়ে উঠছে গভীর আর্তনাদ।
আমরা সেই আর্তনাদের বিকাশকেন্দ্রে অশ্রু মুছে
প্রতিদিন হর্ষস্লেটের আকাশ ভরে তুলছি আততায়ীর মুখ ও মুখোশে ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



