অলক্ষ্যে ভোরের আলো কেটে কেটে
কাছে চলে আসে মৌনতার ছুরি।
অনুভূতির স্তূপে কম্পিত বক্ষস্থল লাজুক দিগন্তে
মিশতে চায়।
ধনুকের পূর্ণমনোযোগী শ্লেটে ছুরির ভাষা
শিখে নিচ্ছে যেসব মনোরোগী;
তাদের সুপ্তমনোফুলের রসে আমরা সর্পগন্ধ ঢালি।
সমুদ্রতলদেশের অগাধ নিস্তব্ধতায় বাজি ধরে
যারা আর ফিরতে পারেনি
সুরের উঠোনে, তাদের মস্তিস্কে পাতালযাত্রীদের
পদধ্বনি বাজে।
সব দেওয়াল লিখনের ভিতর ভেসে ওঠা কুমির
আর যাত্রীছাউনিতে প্রতীক্ষারত পুলিশ
বৃষ্টির পর নেমে আসে রাস্তায়। আমাদের
কোমল সংবেদনশীল গ্লাসগুলো টেবিলে টেবিলে
নাচে, হৎপিণ্ডের ভিতর থেকে
সুরাসিক্ত মুখাবয়ব ওয়েটারের মেরুন টাইয়ে
থিতু হয়। আমরা আঁধার ফুঁড়ে
আমাদের আঙুলগুলো পাচার করে দিই
টেবিলের নিচে।
লেবু বাগানের সুগন্ধী বৈভব খুব কাছে এসে
দাঁড়ায়, জিভের উপর ঢেলে দেয় রৌদ্রদহন
বোতলের ছিপে খুলে
উড়ে যায় আমাদের অট্টহাসি। আমরা
ভৌতিক রতি ক্রিয়া শেষে একে একে উঠে
দাঁড়াই, রাত্রির বাটে মুখ রেখে
অনুভব করি সমুদ্র-চুম্বন। মেঘমুদ্রণের ডানা
থেকে খসে পড়ে উড়ন্ত আঁচিল।
লুপ্ত নগরের ডুবন্ত সিঁড়িতে মানবিক পোকাগুলো
আমাদের করতলগত ছাদে উড়াতে থাকে
টর্সের আলো..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


